Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলবিরোধী কাজ! বিহারে এনডিএ ঝড়ের পরদিনই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে সাসপেন্ড করল বিজেপি

দলীয় চিঠিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে দুই নেতার মন্তব্য ও অবস্থান বিজেপির নীতির বিরুদ্ধে যাচ্ছিল। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে তাই কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া পথ ছিল না।

দলবিরোধী কাজ! বিহারে এনডিএ ঝড়ের পরদিনই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে সাসপেন্ড করল বিজেপি

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 November 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Elections) এনডিএ-র (NDA) বিরাট জয়ের ঠিক পরদিনই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বড় পদক্ষেপ নিল বিজেপি (BJP)। শনিবার দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং (Ex Union Minister RK Singh) এবং দলের এমএলসি অশোক আগরওয়ালকে।

দলীয় চিঠিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে দুই নেতার মন্তব্য ও অবস্থান বিজেপির (BJP) নীতির বিরুদ্ধে যাচ্ছিল। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে তাই কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া পথ ছিল না। তাঁদের এক সপ্তাহের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রের দাবি, আরা কেন্দ্রের প্রাক্তন সাংসদ আর কে সিং (RK Singh) নির্বাচনী প্রচারের আগে ও চলাকালীন বারবার দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছিলেন। এ নিয়ে একাধিক অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছয়। ভোটের প্রচারের সময় তাঁর আচরণ ও বক্তব্যকে দল সরাসরি দলবিরোধী কার্যকলাপ হিসেবে দেখছে।

অন্যদিকে, অশোক আগরওয়ালের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয় তাঁর ছেলে কটিহারে ভিআইপি (Vikassheel Insaan Party)-র টিকিটে লড়াই করায়। বিজেপির (BJP) মতে, এটি দলের প্রতি অনাস্থা ও জোটের বাইরে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে।

প্রসঙ্গত বিহার নির্বাচনে (Bihar Election) এনডিএ (NDA) এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফল ঘোষণার দিনই ২০০–র বেশি আসনে এগিয়ে যায় জোট। সেই প্রেক্ষিতেই বিজেপির এই ব্যবস্থাকে রাজনৈতিক মহল দেখছে দলীয় শৃঙ্খলা আরও শক্ত করার ইঙ্গিত হিসেবে।

তবে বাস্তব হল, বিহারে এই নির্বাচনে গত ভোটের তুলনায় বিজেপির ভোট (BJP Vote share in Bihar) বেড়েছে মাত্র ০.৬১ শতাংশ (রাত ৯.০৫ পর্যন্ত হিসাব। সূত্র নির্বাচন কমিশনের রেজাল্ট ওয়েবসাইট)। ২০২০ সালের বিধানসভা ভোটে বিহারে বিজেপি পেয়েছিল ১৯.৪৬ শতাংশ ভোট। তা বেড়ে হয়েছে ২০.০৭ শতাংশ ভোট।

তাহলে কীভাবে এই সাফল্য পেল এনডিএ? এক কথায় জবাব দিলে বলা যায়, নীতীশ কুমারের ঘাড়ে চড়ে। বিহারে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের (JDU Vote share in Bihar) ভোট বরং বেড়েছে ৩.৮৬ শতাংশ অর্থাৎ প্রায় ৪ শতাংশ। ২০২০ সালে বিহার বিধানসভা ভোটে জেডিইউ পেয়েছিল ১৫.৩৯ শতাংশ ভোট। তা বেড়ে এবার হয়েছে ১৯.২৭ শতাংশ ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের অধিকাংশের মতে, ভোটের আগে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ১০ হাজার টাকা করে পাঠিয়েছে নীতীশ সরকার, তার অভিঘাতেই বিহারে এবার মহিলাদের ভোটদানের হার এক লাফে ১২ শতাংশ বেড়েছে। এরই বাড়তি সুবিধা পেয়েছেন নীতীশ।


```