Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিহারে নীতীশের মন্ত্রিসভার ২৫ জনের মধ্যে একজন মন্ত্রীই কেবল হেরে গেলেন, কে তিনি

২৪৩ আসনের মধ্যে ২০২টিতে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজেপি-জেডিইউ জোট (BJP-JDU)। বিজেপি ৮৯টি আসন জিতে একক বৃহত্তম দল, আর নীতীশ কুমার (Nitish Kumar Cabinet) নেতৃত্বাধীন জেডিইউ পেয়েছে ৮৫টি।

বিহারে নীতীশের মন্ত্রিসভার ২৫ জনের মধ্যে একজন মন্ত্রীই কেবল হেরে গেলেন, কে তিনি

নীতীশের মন্ত্রিসভার ২৫ জিনের মধ্যে হেরে গেলেন মাত্র একজন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 November 2025 13:56

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Election Result) জমজমাট লড়াইয়ের পর শুক্রবার রাজ্যে এনডিএ ঝড় ধুয়ে দিয়েছে মহাগঠবন্ধনকে (MGB)। ২৪৩ আসনের মধ্যে ২০২টিতে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজেপি-জেডিইউ জোট (BJP-JDU)। বিজেপি ৮৯টি আসন জিতে একক বৃহত্তম দল, আর নীতীশ কুমার (Nitish Kumar Cabinet) নেতৃত্বাধীন জেডিইউ পেয়েছে ৮৫টি।

এনডিএ-র সঙ্গী দলগুলিরও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) পেয়েছে ১৯টি আসন। হামস (সেক্যুলার) পেয়েছে ৫টি, আর উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় লোক মোর্চা দখল করেছে ৪টি কেন্দ্র।

অন্যদিকে, মহাগঠবন্ধনের ফলাফলে চূড়ান্ত হতাশা। ইন্ডিয়া ব্লক (India Bloc) মোটে ৩৪টি আসন পেয়েছে। আরজেডি (RJD) ২৫, কংগ্রেস ৬, সিপিআই(এমএল) লিবারেশন ২ এবং সিপিআই(এম) পেয়েছে ১টি।

কিন্তু ঘটনা হল, নীতীশ কুমারের মন্ত্রিসভার প্রায় সকল মন্ত্রীই ভোটে সফল। বিজেপির দুই উপমুখ্যমন্ত্রী— সম্রাট চৌধুরী (তারাপুর) এবং বিজয় সিংহ (লক্ষ্মীসরাই)— দু’জনেই জিতেছেন। এ বার ভোটে লড়েননি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বিধান পরিষদের (এমএলসি) সদস্য থাকায় নির্বাচনে অংশ নেননি।

তবে ব্যতিক্রম একমাত্র সুমিত কুমার সিং। ২০২০-য় নির্দল হয়ে জিতেছিলেন, পরে মন্ত্রিসভায় জায়গা পান। এ বার জেডিইউ-র টিকিটে চকাই থেকে লড়ে আসন ধরে রাখতে পারলেন না তিনি।

বস্তুত, বিহারের এই ভোটে ধরাশায়ী হয়েছে আরজেডি-কংগ্রেস। কারণ নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, রাহুলের ভোটার অধিকার যাত্রা যে ১১০ আসনকে ছুঁয়ে গিয়েছে সেখানে কোনও আসনে নির্বাচনের ফল তাঁর পার্টির পক্ষে নেই। ইতিমধ্যেই বিহারে দলের খারাপ পারফরম্যান্সের পর্যালোচনা করতে বৈঠক করছেন মল্লিকার্জুন খাড়্গে। যেখানে উপস্থিত রয়েছেন রাহুল গান্ধীও।

কংগ্রেসের পর্যালোচনা সভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সংগঠনের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং সিনিয়র নেতা অজয় ​​মাকেন উপস্থিত ছিলেন। বিহারের ফলাফল ঘোষণার পরেই, কংগ্রেস ‘বিশাল মাত্রায় ভোট চুরি’কে এই ফলের জন্য দায়ী করেছে। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে রাহুল লেখেন, দল এবং ইন্ডিয়া ব্লক এই পরাজয়ের একটি বিস্তারিত পর্যালোচনা করবে এবং ‘গণতন্ত্র বাঁচাতে আরও কার্যকর প্রচেষ্টা করবে’।

খাড়্গে জানিয়েছেন, ‘আমরা নির্বাচনের ফলাফলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি এবং ফলাফলের কারণগুলি বোঝার চেষ্টা করছি। বিহারের সেইসব ভোটারদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা মহাগটবন্ধনকে সমর্থন করেছেন।’


```