Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলিত ইঞ্জিনিয়ারের দফতরে ঢুকে গালিগালাজ, জুতোপেটা বিজেপি কর্মীর! ভাইরাল ভিডিও

অভিযোগকারী ইঞ্জিনিয়ার লাল সিংয়ের দাবি, ওই বিজেপি কর্মী শনিবার দুপুরে হঠাৎ করেই দলবল নিয়ে তাঁর অফিসে ঢুকে পড়েন। এরপরই গালিগালাজ করতে করতে তাঁর দিকে তেড়ে আসেন এবং হামলার চেষ্টা করেন। 

দলিত ইঞ্জিনিয়ারের দফতরে ঢুকে গালিগালাজ, জুতোপেটা বিজেপি কর্মীর! ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 August 2025 00:03

দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুৎ দফতরে এক দলিত ইঞ্জিনিয়ারের অফিসে ঢুকে প্রকাশ্যে গালিগালাজ এমনকি জুতোপেটা করার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে (Dalit engineer was thrashed by a BJP worker with a shoe)। উত্তরপ্রদেশের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও পাল্টা ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন খোদ অভিযুক্ত।

অভিযোগকারী ইঞ্জিনিয়ার লাল সিংয়ের দাবি, ওই বিজেপি কর্মী শনিবার দুপুরে হঠাৎ করেই দলবল নিয়ে তাঁর অফিসে ঢুকে পড়েন। এরপরই গালিগালাজ করতে করতে তাঁর দিকে তেড়ে আসেন এবং হামলার চেষ্টা করেন। আক্রান্ত ব্যক্তির অভিযোগ, তিনি দলিত বলেই এভাবে হামলা করা হয়েছে।

এই ঘটনায় বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি মুন্না বাহাদুর যুক্ত আছেন বলেই অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, উত্তেজিত অবস্থায় মুন্না সিং অফিসে ঢুকে চিৎকার করতে থাকেন। রাগে তেড়ে যান লাল সিংয়ের দিকে। প্রথমে তাঁকে টেনে দূরে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণ পরে তিনি জুতো হাতে ফিরে এসে ইঞ্জিনিয়ারকে মারতে শুরু করেন।

লাল সিংয়ের আরও অভিযোগ, 'মুন্না বাহাদুর সিং ২০-২৫ জন নিয়ে অফিসে ঢুকে আমাকে মারধর শুরু করেন। কোনও প্রশ্ন করেননি, অভিযোগও শোনাননি। সরাসরি মাথায় জুতোর আঘাত করেন, ঘুষি মারেন এবং জাতিগত কটূক্তি করেন। পরে অন্য কর্মীরা এসে আমাকে রক্ষা করেন।'

তিনি আরও জানান, অফিসের সিসিটিভি ক্যামেরা সেদিন কাজ করছিল না। হামলার ভিডিও রেকর্ড করেছেন দফতরের এক কর্মী। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

এদিকে, বিজেপি কর্মী মুন্না সিংয়ের পাল্টা অভিযোগ, তিনিই ইঞ্জিনিয়ার ও তাঁর সহকর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন।

মুন্না সিং এক সংবাদমাধ্যমের সামনে বলেছেন, “আমি বিজেপি কর্মী। প্রায় ১০–১২ জন আমরা বিদ্যুৎ দফতরে যাই গ্রামের বিদ্যুৎ সমস্যার অভিযোগ জানাতে। আমরা ভদ্রভাবেই কথা বলছিলাম। কিন্তু ওই ব্যক্তি প্রথমে আমাদের গালাগাল করেন। আমরা ধর্নায় বসব বলায়, উনি ও তাঁর সহকর্মীরা আমাদের কলার ধরে মারধর করেন এবং ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন।” অন্যদিকে, লাল সিং এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এরকম কোনও ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।

মুন্না বাহাদুর সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁকে গ্রেফতারের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। 


```