Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Cyclone Mantha: অন্ধ্রে মৃত বেড়ে তিন, নিখোঁজ একাধিক, ঘূর্ণিঝড়ের দাপটে ঘরছাড়া বহু

মঙ্গলবার সাতটা নাগাদ ‘মান্থা' (Cyclone Mantha) অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে। সেইসময় গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। এই প্রক্রিয়া চলে আরও ৩-৪ ঘণ্টা। 

Cyclone Mantha: অন্ধ্রে মৃত বেড়ে তিন, নিখোঁজ একাধিক, ঘূর্ণিঝড়ের দাপটে ঘরছাড়া বহু

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 October 2025 09:15

দ্য ওয়াল ব্যুরো: শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় 'মান্থা' (Cyclone Mantha)। তবে তার আগে মঙ্গলবার প্রায় সারারাত অন্ধ্রপ্রদেশজুড়ে তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড় (Cyclone hits Andhra Pradesh)। গতকাল রাতেই এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছিল। সরকারি সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে আরও দুজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩। নিখোঁজ দু'জন।

গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ ‘মান্থা' (Cyclone Mantha) অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে। সেইসময় গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। এই প্রক্রিয়া চলে আরও ৩-৪ ঘণ্টা।

কাকিনাড়া, কৃষ্ণা, এলুরু, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, ডঃ বি আর আম্বেদকর কোণাসীমা এবং অল্লুরি সীতারামা রাজু জেলার চিন্তুরু ও রামপাচোড়াভরম বিভাগে ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব দেখা যাচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাব সামলাতে অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করেছে। রাজ্যের ২২টি জেলার ৪০৩টি মণ্ডল ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার মঙ্গলবার রাত ৮:৩০ থেকে বুধবার সকাল পর্যন্ত এই সাতটি জেলায় সব ধরনের যানবাহন চলাচল স্থগিত রাখার নির্দেশ দেয়।

'মান্থা'র পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও (West Bengal Weather Forecast)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ছ'ঘণ্টায় 'মান্থা' বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিমমুখে অগ্রসর হয়েছে। যদিও ঝড় সরাসরি পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে না, তবে তার প্রভাব পড়বে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ৩১ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি।

উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস (Rain Forecast)। বুধবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।


```