Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

অন্ধ্রপ্রদেশে তুমুল তাণ্ডব ঘূর্ণিঝড় 'মান্থা'র! উপকূলে শুরু ল্যান্ডফল, ঝড়ের গতিবেগ ১১০ কিমি

অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে ঘূর্ণিঝড় মান্থার ল্যান্ডফল। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া। পশ্চিমবঙ্গে সরাসরি প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

 

অন্ধ্রপ্রদেশে তুমুল তাণ্ডব ঘূর্ণিঝড় 'মান্থা'র! উপকূলে শুরু ল্যান্ডফল, ঝড়ের গতিবেগ ১১০ কিমি

ঘূর্ণিঝড় 'মান্থা'

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 October 2025 21:44

দ্য ওয়াল ব্যুরো: প্রবল ঘূর্ণিঝড় ‘মান্থা’ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে। রাজ্যজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। যদিও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় সরাসরি আঘাত হানবে না, তবে এর প্রভাব পড়বে রাজ্য জুড়ে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শেষ ছ’ঘণ্টায় বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পশ্চিমমুখী হয়ে অগ্রসর হয়েছে মান্থা। বর্তমানে প্রবল ঘূর্ণিঝড়ের রূপে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করেছে এই ঘূর্ণিঝড়।

মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝামাঝি কাকিনাড়ার উপকূলে শুরু হয়েছে ল্যান্ডফল বা আছড়ে পড়ার পর্যায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই প্রক্রিয়া চলবে আরও তিন থেকে চার ঘণ্টা। এরপর মান্থা ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

ভারতীয় মৌসম ভবন (আইএমডি)-এর হিসেব বলছে, ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে থাকবে, আর দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার।


```