Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

২৩ কোটির গাঁজা উদ্ধার চেন্নাই এয়ারপোর্টে! গ্রেফতার ৩, পাচারের রুট নিয়ে চিন্তায় তদন্তকারীরা

থাইল্যান্ড থেকে পাচার হয়ে আসা ওই গাঁজা সফট ড্রিঙ্কসের পাউডারের প্যাকেটের মধ্যে লুকোনো ছিল। তল্লাশি চালানোর পর হাতে আসে পুলিশের।

২৩ কোটির গাঁজা উদ্ধার চেন্নাই এয়ারপোর্টে! গ্রেফতার ৩, পাচারের রুট নিয়ে চিন্তায় তদন্তকারীরা

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 29 January 2025 22:40

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই বিমানবন্দর থেকে উদ্ধার হল ২৩.৫ কোটি টাকার হাইড্রোপনিক গাঁজা। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সঙ্গে ছিলেন কাস্টমসের আধিকারিকরা। গ্রেফতার করা হয়েছে তিন জনকে।

থাইল্যান্ড থেকে পাচার হয়ে আসা ওই গাঁজা সফট ড্রিঙ্কসের পাউডারের প্যাকেটের মধ্যে লুকোনো ছিল। তল্লাশি চালানোর পর হাতে আসে পুলিশের। জানা গেছে, হাইড্রোপনিক গাঁজা জলে উৎপন্ন হয়। এর আরও কয়েকটি নাম রয়েছে যেমন ওজি, সুগারকোন ও কুশ।

বিভিন্ন রিপোর্ট বলছে, মেথঅ্যামফেটামিন এবং সিউডোইফিড্রিন নামক মাদকের বিপুল চাহিদা রয়েছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায়। সেই সব দেশে মাদক পাচারের জন্যই তামিলনাড়ু আন্তর্জাতিক মাদক পাচারকারীদের কাছে ট্রানজিট হাবে পরিণত হয়েছে। এক্ষেত্রে পাচারের মূল রুটটি হল মায়ানমার থেকে ভারত, তারপর তামিলনাড়ু হয়ে শ্রীলঙ্কা উপকূল। 

এক্ষেত্রে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই)-এর যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ ও স্থানীয়দের মতে, মাদক উপকূল পর্যন্ত পৌঁছানোর কাজ করে থাকে এই দলের কয়েকজন সদস্য। 

২০২৪ সালের ১৭ নভেম্বর চেন্নাই পুলিশ মেথঅ্যামফেটামিন পাচারের একটি সিন্ডিকেটের মাস্টারমাইন্ড ফিলিপকে গ্রেপ্তার করে। তিনি নাইজেরিয়ার নাগরিক। এপর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। 

কেন মণিপুর থেকে এনে শ্রীলঙ্কায় পাচার করা হচ্ছে দিনের পর দিন? 

জানা গিয়েছে, এর মূল কারণ দাম। মাদকের দাম তুলনামূলক ভাবে অনেকটা কম মায়ানমারে। যেমন এক কেজি মাদকের দাম মায়ানমারে যদি ৫০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা হয়। চেন্নাইতে ৭ লক্ষ পর্যন্ত দাম হতে পারে। আর বিদেশের বাজারে দাম কয়েক কোটি টাকা।

এনসিবি জানিয়েছে, মেথঅ্যামফেটামিন মায়ানমার থেকে ভারত-মিয়ানমার সীমান্তে মণিপুরে প্রবেশ করে। তারপর ট্রেনে করে তামিলনাডুতে আনা হয়। সেখান থেকে গাড়িতে করে রামেশ্বরম, থুথুকুডি বা নাগাপট্টিনামে পৌঁছায়। সেখানে স্থানীয় মাছ ধরার নৌকায় করে শ্রীলঙ্কায় পাঠানো হয়।


```