Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

প্রেম ছিল অনেকদিন ধরে, বিয়ের প্রস্তাবে 'না' বলায় বিহারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম কাজল কুমারী। অভিযুক্ত যুবকের নাম জ্যাকি নট।

প্রেম ছিল অনেকদিন ধরে, বিয়ের প্রস্তাবে 'না' বলায় বিহারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী যুবক

ঘটনাস্থলের ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 26 August 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: বিহারে প্রেমের সম্পর্কের জেরে মর্মান্তিক পরিণতি। রোহতাস জেলার এক ব্যক্তিগত অতিথিশালার ঘর থেকে উদ্ধার হল এক যুবক ও এক তরুণীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকই প্রেমিকাকে গুলি করে খুন করে পরে আত্মঘাতী হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম কাজল কুমারী। অভিযুক্ত যুবকের নাম জ্যাকি নট। কাগজপত্রে তাঁর বাড়ি বলিয়ার বলে উল্লেখ রয়েছে। কেসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বেশ কিছুদিন ধরেই কাজলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন জ্যাকি। কিন্তু সমাজের কটূকথা এবং দুই পরিবারের জাত আলাদা হওয়ায় বিয়েতে রাজি ছিলেন না তরুণী। অভিযোগ, এই কারণেই ঘটল এই মর্মান্তিক পরিণতি।

কাজলের মা গায়ত্রী দেবী জানান, তাঁর মেয়ে একটি মলে কাজ করত। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি মেয়েকে বাজারে নামিয়ে দেন। কিছুক্ষণ পরই খবর পান যে এক হোটেলের ঘরে তাঁর মেয়েকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাঁকে বারাণসী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

গায়ত্রী দেবীর দাবি, জ্যাকি প্রায়ই মেয়েকে হুমকি দিত। বলেন, 'ও বলত, যদি আমার না হয়, তবে কারও হবে না।' তাই বিয়েতে বারবার না বলছিল মেয়ে।

অন্যদিকে, জ্যাকির বাবা পরাস নট অভিযোগ করেছেন, হোটেল কর্তৃপক্ষ তাঁর ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যদিও এ নিয়ে পুলিশ এখনই কিছু বলছে না।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন রোহতাসের এসডিপিও দিলীপ কুমার। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও গুলির খোল। কীভাবে এমন ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


```