Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কৃষ্ণনগরে শ্যুটআউট, বাড়িতে ঢুকে কলেজছাত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন!

 কলেজছাত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। সোমবার দুপুরে তরুণীর বাড়িতে ঢুকে গুলি চালায় অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

কৃষ্ণনগরে শ্যুটআউট, বাড়িতে ঢুকে কলেজছাত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন!

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 August 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্যে দিনের আলোয় নৃশংসকাণ্ড কৃষ্ণনগরে (Krishnnagar Shootout)। কলেজছাত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। সোমবার দুপুরে তরুণীর বাড়িতে ঢুকে গুলি চালায় অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গেছে, নিহত তরুণীর নাম ইশিতা মল্লিক (১৯)। এদিন দুপুরে আচমকাই এক যুবক ওই কলেজ ছাত্রীর বাড়ির দোতলায় উঠে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। গুলিবিদ্ধ হন তরুণী। রক্তে ভেসে যায় চারিদিক। ঘটনার পরই পালিয়ে যায় আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু তরুণীর (Krishnanagar Shootout)।

ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তরুণীর শরীরে দু'টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে খবর। নিহত তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন তাঁর মা ও ভাই। দেবরাজকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হলেও বন্দুকের ভয় দেখিয়ে দোতলায় উঠে যায়। তাঁদের চোখের সামনেই মেয়েকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালায় অভিযুক্ত।

পুলিশের তরফে আরও জানা গেছে, অভিযুক্ত তরুণীর পূর্ব পরিচিত। তাঁর নাম দেবরাজ সিংহ। কাঁচরাপাড়া পড়তে যাওয়ার সুবাদে যুবকের সঙ্গে পরিচয় হয় তরুণীর। সেখান থেকেই প্রেমের সম্পর্ক তৈরি হয়। গোটা ঘটনার নেপথ্যে প্রেমঘটিত কারণ থাকতে পারে। কিছু সময় ধরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। সেই রাগ থেকেই তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান। তবে খুনের আসল উদ্দেশ্য জানতে পলাতক যুবকের খোঁজ করা হচ্ছে।  


```