ব্যস্ত সময় ভয়ংকর দুর্ঘটনা কলকাতার মানিকতলায়। ব্রেক ফেল হয়ে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারে একটি মিনিবাস। আহত হয়েছেন বেশ কয়েকজন।

মানিকতলায় দুর্ঘটনা
শেষ আপডেট: 25 August 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই ব্যস্ত সময় ভয়ংকর দুর্ঘটনা কলকাতার মানিকতলায়। ব্রেক ফেল হয়ে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারে একটি মিনিবাস। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
জানা গেছে, মিনি বাসটি পাঁচটি গাড়িকে ধাক্কা মেরেছে। তার মধ্যে একটি গাড়ি ধাক্কা খেয়ে ফুটপাথে উঠে যায়। দুর্ঘটনার জেরে গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মিনি বাসের সামনের অংশটি।
দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিকজন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কিত পথচারীরাও। বাস চালককে ঘিরে ধরে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা।
গত কয়েকদিন ধরে শহরে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। রবিবার দুপুরে বেহালার পর্ণশ্রীতে একটি দুর্ঘটনা ঘটে। পুলিশের সূত্র মারফত, ফোন দেখতে দেখতে গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি। অন্যমনস্ক হয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটে। রবিবারের দুপুর হওয়ায় রাস্তাঘাট ফাঁকাই ছিল, তাই বড়সড় কোনও ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। গোটা ঘটনাটি কাছের এক সিসিটিভিতে ধরা পড়েছে।
বিস্তারিত আসছে...