Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুলিশ অফিসার বাবা বনাম আইনজীবী মেয়ে, শ্লীলতাহানির মামলায় বাবার আদেশ খারিজ করে দিলেন মেয়েই

গত ৩১ জুলাই বিচারপতি অজিত কুমার অনুরার যুক্তি মেনে তদন্ত প্রতিবেদন ও বরখাস্তের আদেশ খারিজ করে দেন। আদালত আহমেদকে পুনর্বহালের নির্দেশ দিয়ে তিন মাসের মধ্যে নতুন করে তদন্ত সম্পূর্ণ করার কথা জানায়।

পুলিশ অফিসার বাবা বনাম আইনজীবী মেয়ে, শ্লীলতাহানির মামলায় বাবার আদেশ খারিজ করে দিলেন মেয়েই

বাবার সঙ্গে আইনজীবী মেয়ে

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 August 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: বাবা তখন উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশের শীর্ষকর্তা, মেয়ে পেশায় আইনজীবী। কর্তব্য ও পেশাগত নীতিতে কেউই ছাড় দিলেন না একে অপরকে। শ্লীলতাহানির অভিযোগে এক কনস্টেবলকে বরখাস্ত করেছিলেন অবসরপ্রাপ্ত আইজি রাকেশ সিং। সেই সিদ্ধান্তই আদালতে চ্যালেঞ্জ করে মামলায় জয়ী হলেন তাঁর মেয়ে, অ্যাডভোকেট অনুরা সিং।

ঘটনা ২০২৩ সালের ১৩ জানুয়ারি। পিলভিটের এক নাবালিকাকে ট্রেনে করে বেয়ারেলি আসার পরদিন শ্লীলতাহানির (Molestation) অভিযোগ ওঠে কনস্টেবল তৌফিক আহমেদের বিরুদ্ধে। রেল পুলিশ তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে এবং তাঁকে গ্রেফতার করে। এরপরই বরখাস্তের নির্দেশ দেন বেয়ারেলি রেঞ্জের আইজি রাকেশ সিং, যা তিনি “কঠোর কিন্তু কর্তব্যনিষ্ঠ” সিদ্ধান্ত বলেই বর্ণনা করেছিলেন।

তবে তৌফিক আহমেদ সেই বরখাস্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যান এলাহাবাদ হাইকোর্টে। সেখানে তাঁর আইনজীবী হিসেবে দাঁড়ান অনুরা সিং— আইজি রাকেশ সিংয়েরই মেয়ে। অনুরার যুক্তি ছিল, বিভাগীয় তদন্তে উত্তরপ্রদেশ পুলিশ সাব-অর্ডিনেট র‍্যাঙ্কস (শাস্তি ও আপিল) নিয়ম, ১৯৯১ লঙ্ঘিত হয়েছে। তদন্তকারী আধিকারিক শুধু অভিযোগ প্রমাণিত বলে ঘোষণা করেননি, নিজে থেকেই শাস্তির সুপারিশও করেছেন, যা আসলে শাস্তিদানকারী কর্তৃপক্ষের এক্তিয়ারের মধ্যে পড়ে।

গত ৩১ জুলাই বিচারপতি অজিত কুমার অনুরার যুক্তি মেনে তদন্ত প্রতিবেদন ও বরখাস্তের আদেশ খারিজ করে দেন। আদালত আহমেদকে পুনর্বহালের নির্দেশ দিয়ে তিন মাসের মধ্যে নতুন করে তদন্ত সম্পূর্ণ করার কথা জানায়।

রাকেশ সিং বলেন, “মেয়ের জয় আমার কাছে গর্বের বিষয়। নিশ্চয়ই তদন্তে কিছু ত্রুটি ছিল।” অন্যদিকে অনুরা জানান, “আমি আইনজীবী হিসেবে আমার দায়িত্ব পালন করেছি, আর বাবা সরকার পক্ষের প্রতিনিধি হিসেবে তাঁর।”

তৌফিক আহমেদ কৃতজ্ঞতা জানালেও বলেন, মামলার সময় তিনি জানতেন না তাঁর আইনজীবীর সঙ্গে অভিযুক্ত কর্তৃপক্ষের এমন ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।


```