Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অপারেশন সিঁদুর নিয়ে সেনাকর্তার বক্তব্যে বিতর্ক! 'উদ্ধৃতির ভুল ব্যাখ্যা হয়েছে', জানাল ভারত

 প্রতিরক্ষা আধিকারিকের বক্তব্যের সূত্র ধরে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী দল কংগ্রেস।

অপারেশন সিঁদুর নিয়ে সেনাকর্তার বক্তব্যে বিতর্ক! 'উদ্ধৃতির ভুল ব্যাখ্যা হয়েছে', জানাল ভারত

শেষ আপডেট: 29 June 2025 22:01

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর (Operation Sindoor) বিষয়ে প্রতিরক্ষা আধিকারিকের মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্কের স্পষ্ট ব্যাখ্যা দিল ভারত। ইন্দোনেশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা ক্যাপ্টেন শিব কুমার-এর উপস্থাপনাকে "প্রসঙ্গ বিচ্ছিন্নভাবে উদ্ধৃত" করা হয়েছে বলে জানিয়েছে জাকার্তায় ভারতীয় দূতাবাস।

দূতাবাসের তরফে শনিবার X-এ (সাবেক টুইটার) একটি পোস্টে বলা হয়, ‘প্রতিরক্ষা উপদেষ্টার সেমিনারে উপস্থাপনাটি যেভাবে সংবাদমাধ্যমে পরিবেশিত হয়েছে, তা উপস্থাপনার মূল বক্তব্য ও উদ্দেশ্যের ভুল ব্যাখ্যা।’

ক্যাপ্টেন শিব কুমার তাঁর বক্তব্যে অপারেশন সিঁদুরের প্রাথমিক পর্যায়ে ভারতীয় সেনার প্রতিক্রিয়ার ব্যাখ্যা দেন। ভারতীয় সেনার এই অভিযানের মূল লক্ষ্যই ছিল, পাকিস্তানের ভেতরে থাকা সন্ত্রাসবাদী অবকাঠামোগুলিকে ধ্বংস করা।

ভারত শুরু থেকেই দাবি করে এসেছে, ২২ এপ্রিল কাশ্মীরের পহেললগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানির পর ভারতের প্রতিক্রিয়া ছিল ‘অপ্ররোচনামূলক’ (non-escalatory)।

দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, ‘উপস্থাপনায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনী নাগরিক নেতৃত্বাধীন সরকার পরিচালিত, যা আমাদের প্রতিবেশী কিছু দেশের থেকে আলাদা।’

অন্যদিকে, প্রতিরক্ষা আধিকারিকের বক্তব্যের সূত্র ধরে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী দল কংগ্রেস। দলের মুখপাত্র জয়রাম রমেশ শনিবার X-এ লেখেন, ‘প্রথমে সিঙ্গাপুরে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেন। এরপর ইন্দোনেশিয়ায় এক সিনিয়র প্রতিরক্ষা আধিকারিক নতুন বক্তব্য দেন। কিন্তু প্রধানমন্ত্রী এখনও কেন সর্বদলীয় বৈঠক ডাকছেন না? সংসদের বিশেষ অধিবেশন চাইলে তা নাকচ করে দিচ্ছেন কেন?’

তিনি আরও বলেন, ‘সরকার দেশের জনগণ ও সংসদের কাছে স্বচ্ছ নয়। অপারেশন সিঁদুর নিয়ে যেভাবে নানা স্তর থেকে আলাদা বক্তব্য আসছে, তাতে বিভ্রান্তি ছড়াচ্ছে।’


```