Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'কংগ্রেস আরও একবার ভাঙবে', বিহারের রায় ঘোষণার পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোদীর

২০২০ সালে বিহারে ৭৪ আসন থেকে এবার ৯০ আসনে জয়লাভ। পাশাপাশি এনডিএ (NDA) জোট ২০০-র বেশি আসন নিয়ে ফের একবার ক্ষমতায় বসতে চলেছে। এই তুমুল জয়ের আনন্দ ভাগ করে নিতে এদিন সন্ধ্যাতেই দিল্লিতে বিজেপির সদর দফতরে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

'কংগ্রেস আরও একবার ভাঙবে', বিহারের রায় ঘোষণার পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোদীর

প্রতীকী ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 November 2025 23:24

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে বিহারে ৭৪ আসন থেকে এবার ৯০ আসনে জয়লাভ। পাশাপাশি এনডিএ (NDA) জোট ২০০-র বেশি আসন নিয়ে ফের একবার ক্ষমতায় বসতে চলেছে। এই তুমুল জয়ের আনন্দ ভাগ করে নিতে এদিন সন্ধ্যাতেই দিল্লিতে বিজেপির সদর দফতরে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই কংগ্রেসের উদ্দেশে এমন মন্তব্য করলেন তিনি। যোগ করলেন, 'কংগ্রেস এখন মুসলিম লিগ-মাওবাদী (MMC) হয়ে গেছে'।

এদিন প্রধানমন্ত্রী মোদী তাঁর বক্তৃতার শুরুতেই 'ছঠি মাইয়ার' জয়ধ্বনি দিয়ে শুরু করেন। যদিও তারপরেই তাঁর আক্রমণের মুখ ঘুরে যায় কংগ্রেসের দিকে। প্রধানমন্ত্রী বলেন, 'এবার বিহারের নির্বাচনে আমি যখন এখানকার মহান সন্তান কর্পূরী ঠাকুরের এলাকায় সভা করতে গিয়েছিলাম তখন বলেছিলাম যে বিহারে যেন আর জঙ্গলরাজ ফিরে না আসে। আমার সেই কথায় আরজেডি (RJD)-র কোন‌ও নেতাকে আপত্তি করতে দেখিনি, কিন্তু কংগ্রেসের সবাই রে রে করে উঠেছিল।' মোদী প্রশ্ন তোলেন, 'কংগ্রেস কি বিহারে জঙ্গলরাজ ফিরিয়ে আনতে চাইছিল? বিহারে আর কখনও জঙ্গলরাজ ফিরে আসবে না।'

মোদীর আক্রমণের মুখে পড়েন রাহুল গান্ধী। সরাসরি নাম না করে মোদী বলেন, 'কংগ্রেসের রাজনীতির আধার এখন শুধুই নেগেটিভ রাজনীতি হয়ে গেছে। কংগ্রেস এখন MMC অর্থাৎ Muslim League Maobadi Congress হয়ে গেছে। এখন কংগ্রেসের পুরো এজেন্ডা এর উপরে নির্ভর করে চলছে। এর জন্য এখন কংগ্রেসের ভিতরেই একটা অন্য ধারা ব‌ইছে। তাঁরা এই নেগেটিভ পলিটিক্স মানতে পারছেন না।'

এরপরেই রাহুল গান্ধীর নাম না করে আক্রমণ শানিয়ে মোদী বলেন, 'এই যে কংগ্রেসের নামদার রয়েছেন, তিনি কংগ্রেসকে যে পথে নিয়ে চলেছেন, তার প্রতি প্রবল ক্ষোভ কংগ্রেসের ভিতরেই বাড়ছে। আমার তো আশঙ্কা হচ্ছে যে কংগ্রেসে আবার বড় ভাঙন না হয়!' বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধীকে পুকুরে সাঁতার কাটতে দেখা গিয়েছিল। নাম না করে সেই প্রসঙ্গেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আমি তো এই জন্যেই বলেছিলাম কংগ্রেসের নামদার বিহারের পুকুরে ডুব দিয়ে নিজেও ডুববেন, আর অন্যকেও (RJD) ডোবানোর প্র্যাকটিস করছেন।'

কংগ্রেসে দেশের বিভিন্ন রাজ্যে একসময় রাজত্ব করত। কিন্তু এখন দেশের অনেক রাজ্যেই কংগ্রেসের সরকার নেই। এই বিষয় উস্কে দিয়ে মোদী বলেন, 'বিহারে ৩৫ বছর, গুজরাতে ৩০ বছর, উত্তরপ্রদেশে প্রায় ৪ দশক, আর পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ দশক ক্ষমতায় ফিরতে পারেনি। গত তিনটে লোকসভা নির্বাচনে তো কংগ্রেস তিন অঙ্কের সংখ্যা‌ও (আসন) পায়নি। ২০২৪ এর লোকসভা নির্বাচনের পর দেশের ছয়টি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। আর এই ছয়টি রাজ্য মিলিয়ে কংগ্রেস ১০০টি আসনেও জিততে পারেনি। আর আজকে যে রেজাল্ট বেরিয়েছে তাতে আমরা (BJP) যতগুলো আসন পেয়েছি, কংগ্রেস গত ছয়টা নির্বাচনেও ততগুলো আসন জিততে পারেনি।'

কংগ্রেসের থেকে সহযোগী দলগুলোকে আলাদা করার উদ্দেশ্য নিয়ে মোদী বলেন, 'কংগ্রেস এখন একটা বোঝা। ওরা শুধু অন্য দলের কাঁধে ভর করে নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়াতে চায়। তাই কংগ্রেসের থেকে সাবধান থাকা উচিত।' তিনি আর‌ও বলেন, 'এই ফলাফলের পর বিহারে খুব তাড়াতাড়িই আরজেডি আর কংগ্রেসের মধ্যে ঝামেলা লাগতে চলেছে।'


```