Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

৫ রাজ্যের ভোট শেষে মহিলা সংরক্ষণ আইন নিয়ে আলোচনা চায় কংগ্রেস, রাজি নয় কেন্দ্র

সংসদে এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চায় কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তেই কংগ্রেস-সহ বিরোধী দলগুলির আপত্তি রয়েছে। তারা মনে করে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন চলাকালে মহিলা সংরক্ষণ চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মোদী সরকার ভোটে ফায়দা লুটতে চাইছে।

৫ রাজ্যের ভোট শেষে মহিলা সংরক্ষণ আইন নিয়ে আলোচনা চায় কংগ্রেস, রাজি নয় কেন্দ্র

মোদী সরকারের সিদ্ধান্তে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির আপত্তি রয়েছে

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 March 2026 09:32

দ্য ওয়াল ব্যুরো: সংসদে এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের (Women's Reservation Bill) বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চায় কেন্দ্রীয় সরকার (Government of।ndia)। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তেই কংগ্রেস-সহ বিরোধী দলগুলির আপত্তি রয়েছে (congress oppose Government Decision on Women's Reservation Bill)। তারা মনে করে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন চলাকালে মহিলা সংরক্ষণ চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মোদী সরকার ভোটে ফায়দা লুটতে চাইছে।

কেন্দ্রীয় সরকারের বক্তব্য, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে আগে সংসদে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। সেজন্য এখনই সিদ্ধান্ত চূড়ান্ত করা দরকার।

২০২৩ সালে সংসদে পাশ হওয়া নারী শক্তি বন্ধন অধিনিয়ম আইনটি নতুন জনগণনা এবং সংসদীয় আসনের এলাকা পুনর্গঠনের পর চালু করার সিদ্ধান্ত হয়েছিল। ‌এখন কেন্দ্রীয় সরকার চাইছে জনগণনা রিপোর্ট আসার আগেই সংরক্ষণ চালু করে দিতে। ‌

কংগ্রেসের বক্তব্য, ২০২৯ সালে সংরক্ষণ চালু করতে হলে এখনই তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারের এই ব্যাপারে সর্বদলীয় বৈঠক ডাকার উদ্যোগ নিয়ে কংগ্রেস সন্ধিহান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুকে বলেছেন ২৯ এপ্রিলের আগে সর্বদলীয় বৈঠক চায় না কংগ্রেস। পশ্চিমবঙ্গ, অসম সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ শেষ হবে ২৯ এপ্রিল। ‌

এদিকে সর্বদলীয় বৈঠক ডাকার আগে সংসদীয় মন্ত্রী বিভিন্ন দলের সঙ্গে পৃথক আলোচনা চালাচ্ছেন। এই বিষয়ে আবার আপত্তি তুলেছে সিপিএম। ‌তাদের বক্তব্য, মহিলা সংরক্ষণ আইন চালুর বিষয়ে আলোচনা শুধু সর্বদলীয় বৈঠকে হোক। দলগুলি সঙ্গে আলাদা আলোচনা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। সিপিএমের বক্তব্য তারা চায় যত দ্রুত সম্ভব মহিলাদের জন্য সংরক্ষণ চালু করা হোক।

কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা হল আপাতত লোকসভায় এই সংরক্ষণ চালু করা হবে। এজন্য লোকসভার আসন সংখ্যা সেই অনুপাতে বৃদ্ধি করা হবে যাতে বর্তমান আসনে সংরক্ষণের প্রভাব না পড়ে। অতীতে এই ভাবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অন্যান্য অনুন্নত শ্রেণির জন্য সংরক্ষণ চালু করা হয়েছিল।


```