Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

২০১১-র জনশুমারি মেনে তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরের পথে কেন্দ্র

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে লোকসভার  (Lok Sabha) চেহারাটাই আমূল বদলে যাবে। আসন সংখ্যা ৫৪৩ থেকে একলাফে বেড়ে হতে পারে ৮১৬, যার মধ্যে অন্তত ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে (Women's Reservation Act)।

২০১১-র জনশুমারি মেনে তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরের পথে কেন্দ্র

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 March 2026 16:04

দ্য ওয়াল ব্যুরো: জল্পনা ছিলই, এবার তাতে শীলমোহর পড়ার অপেক্ষা। ২০২৩ সালে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইন রূপায়ণে আর দেরি করতে চায় না নরেন্দ্র মোদী সরকার (Modi Government)। বিশেষ সূত্রের খবর, আগামী নতুন জনশুমারি বা সীমানা পুনর্নির্ধারণের (ডিলিমিটেশন) লম্বা প্রক্রিয়ার জন্য বসে না থেকে, ২০১১ সালের পুরনো জনশুমারির তথ্য ব্যবহার করেই এই আইন কার্যকরের প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র (Centre)। আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে লোকসভার  (Lok Sabha) চেহারাটাই আমূল বদলে যাবে। আসন সংখ্যা ৫৪৩ থেকে একলাফে বেড়ে হতে পারে ৮১৬, যার মধ্যে অন্তত ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে (Women's Reservation Act)।

কাঁটা যেখানে

আইনগতভাবে এই পথে হাঁটা খুব একটা সহজ নয়। বর্তমান আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী, মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার কথা ছিল নতুন জনশুমারির পরবর্তী সীমানা পুনর্নির্ধারণের পর। সেই আইনি বাধা কাটাতে বর্তমান বাজেট অধিবেশনেই সরকার একটি সংশোধনী বিল আনতে পারে। তবে সংবিধানের ৩৬৮(২) অনুচ্ছেদ মেনে এই পরিবর্তন করতে গেলে সংসদের দুই কক্ষেই বিশেষ সংখ্যাগরিষ্ঠতা (উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশ ভোট) প্রয়োজন।

লোকসভায় ২৪০ এবং রাজ্যসভায় ১০৩ জন সাংসদ নিয়ে বিজেপির একার পক্ষে এই হার্ডল পেরোনো অসম্ভব। তাই তলে তলে বিরোধী দলগুলির সঙ্গে দৌত্য শুরু করেছে শাসক শিবির।

অঙ্ক ও রাজনীতি

সূত্রের দাবি, মন্ত্রিসভার (Cabinet Meeting) সবুজ সংকেত মিললে আগামী সপ্তাহেই বিলটি প্রথমে রাজ্যসভায় পেশ করা হতে পারে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের পরবর্তী এই পর্বে মহিলাদের বাড়তি গুরুত্ব দিয়ে এক মাস্টারস্ট্রোক দিতে চাইছে বিজেপি। অন্যদিকে, গত সপ্তাহেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজুকে চিঠি লিখে এই আইনের রোডম্যাপ তৈরির জন্য সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছিলেন। বিরোধীদের সেই দাবিকে হাতিয়ার করেই কি তবে কেন্দ্র এক পা এগিয়ে রইল? প্রশ্ন ঘুরছে রাজধানীর অলিন্দে।

সব মিলিয়ে, দিল্লির মসনদে নারীশক্তির প্রতিনিধিত্ব বাড়াতে কেন্দ্র এখন কতটা মরিয়া, তার প্রমাণ মিলতে পারে আগামী কয়েক দিনেই।


```