Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'দোস্ত দোস্ত না রাহা...' ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি কিছুই লাভ দেবে না, মত কংগ্রেসের

কংগ্রেসের অভিযোগ, আমেরিকার কৃষকদের সুবিধা দিতে গিয়ে ভারত সরকার দেশীয় কৃষকদের স্বার্থে আঘাত করতে চলেছে। জয়রাম রমেশের দাবি, ভারত আমদানির শুল্ক ব্যাপকভাবে কমাবে, যার ফলে মার্কিন কৃষিপণ্য আরও সহজে ভারতের বাজারে ঢুকবে। 

'দোস্ত দোস্ত না রাহা...' ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি কিছুই লাভ দেবে না, মত কংগ্রেসের

নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 February 2026 17:46

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও আমেরিকার মধ্যে ঘোষিত অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিকে (India US Trade Deal) ঘিরে শনিবার তীব্র সমালোচনায় সরব হল কংগ্রেস (Congress)। দলটির দাবি, দুই দেশের যৌথ বিবৃতিতে চুক্তির গুরুত্বপূর্ণ খুঁটিনাটি নিয়ে কার্যত নীরবতা বজায় রাখা হয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কটাক্ষ করে কংগ্রেসের মন্তব্য, কূটনৈতিক আলিঙ্গন ও ফটো-অপের রাজনীতি বাস্তবে খুব বেশি কিছু আদায় করতে পারেনি।

কংগ্রেসের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেন, সদ্য প্রকাশিত ভারত-আমেরিকা যৌথ বিবৃতিতে চুক্তির (India US Trade Deal) শর্তাবলি স্পষ্ট নয়। তবে যেটুকু তথ্য প্রকাশ্যে এসেছে, তা ভারতের পক্ষে উদ্বেগজনক বলে দাবি করেন তিনি। রমেশের বক্তব্য অনুযায়ী, এই চুক্তির ফলে ভারত আর রাশিয়া থেকে তেল আমদানি করবে না। পাশাপাশি, আমেরিকা আলাদা করে জানিয়েছে - ভারত যদি সরাসরি বা পরোক্ষভাবে রুশ তেল কেনে, তাহলে ফের ২৫ শতাংশ শুল্ক বা জরিমানা আরোপ করা হতে পারে।

কংগ্রেসের অভিযোগ, আমেরিকার কৃষকদের সুবিধা দিতে গিয়ে ভারত সরকার দেশীয় কৃষকদের স্বার্থে আঘাত করতে চলেছে। জয়রাম রমেশের দাবি, ভারত আমদানির শুল্ক ব্যাপকভাবে কমাবে, যার ফলে মার্কিন কৃষিপণ্য আরও সহজে ভারতের বাজারে ঢুকবে। এর জেরে ভারতের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের পণ্য বাণিজ্যে যে উদ্বৃত্ত ছিল, তা কার্যত মুছে যাবে। তাঁর কথায়, আমেরিকা থেকে ভারতের বার্ষিক আমদানি প্রায় তিন গুণ বেড়ে যেতে পারে।

শুধু তাই নয়, তথ্যপ্রযুক্তি এবং পরিষেবা খাতে ভারতের রফতানি নিয়েও অনিশ্চয়তা থেকেই যাবে বলে কংগ্রেসের দাবি। পাশাপাশি, ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক আগের তুলনায় আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রমেশ। গোটা পরিস্থিতিকে ব্যঙ্গ করে তিনি বলেন, “সব আলিঙ্গন আর ফটো-অপ মিলিয়ে বিশেষ কিছু পাওয়া গেল না। ‘নমস্তে ট্রাম্প’ ‘হাউডি মোদী’-কে ছাপিয়ে গেল।” এই প্রসঙ্গেই তিনি মুকেশের গাওয়া জনপ্রিয় গান উদ্ধৃত করে বলেন, “দোস্ত দোস্ত না রাহা।”

শনিবারই ভারত ও আমেরিকা যৌথভাবে ঘোষণা করেছে, দু’দেশ অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির একটি কাঠামোয় পৌঁছেছে। এই চুক্তির আওতায় একাধিক পণ্যে আমদানি শুল্ক কমানো হবে, যাতে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের পক্ষে ইতিবাচক বলে উল্লেখ করেন। তাঁর মতে, এর ফলে কৃষক, উদ্যোগপতি, এমএসএমই, স্টার্টআপ, মৎস্যজীবী ও যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং কর্মসংস্থান বাড়বে।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করতে ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার জন্য। সরকারি বিবৃতি অনুযায়ী, এই অন্তর্বর্তী চুক্তির ফলে গত বছর রুশ তেল কেনার কারণে ভারতের উপর আরোপিত ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক তুলে নিয়েছেন ট্রাম্প। পাশাপাশি, আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমে ১৮ শতাংশে নামবে, যার ফলে প্রায় ৩০ ট্রিলিয়ন ডলারের বাজার ভারতীয় রফতানিকারকদের জন্য খুলে যাবে বলে দাবি করা হয়েছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকার শিল্পপণ্য ও বিভিন্ন খাদ্য ও কৃষিপণ্যের উপর ভারত শুল্ক কমাবে বা তুলে নেবে। এর মধ্যে রয়েছে পশুখাদ্য, বাদাম, ফল, সয়াবিন তেল, মদ এবং অন্যান্য পণ্য। সরকার যেখানে এই চুক্তিকে কূটনৈতিক ও অর্থনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে, সেখানে কংগ্রেসের মতে, এর প্রকৃত প্রভাব নিয়ে এখনও বহু প্রশ্নের উত্তর মেলেনি।


```