Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোদীকে গালিগালাজ: পাটনার রাস্তায় বিক্ষোভ বিজেপির, কংগ্রেস আসরে নামতেই দু'পক্ষের মারামারি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং তাঁর প্রয়াত মাকে (Heeraben Modi) নিয়ে অশালীন মন্তব্যের (PM Modi Abuse Row) জেরে শুক্রবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল বিজেপি (BJP)।

মোদীকে গালিগালাজ: পাটনার রাস্তায় বিক্ষোভ বিজেপির, কংগ্রেস আসরে নামতেই দু'পক্ষের মারামারি

দুই পক্ষের মারামারি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 29 August 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং তাঁর প্রয়াত মাকে (Heeraben Modi) নিয়ে অশালীন মন্তব্যের (PM Modi Abuse Row) জেরে শুক্রবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল বিজেপি (BJP)। পাল্টা কংগ্রেস (Congress) কর্মীরাও মাঠে নামতেই দুই শিবিরের মধ্যে মারপিট লেগে যায়।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, দুই দলের কর্মীরা দলীয় পতাকা দিয়েই একে অপরকে মারছেন। বিজেপি নেতা নীতিন নবীন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “মায়ের অপমানের বদলা বাংলার প্রতিটি ছেলে কংগ্রেসকে দেবে। এর জবাব আমরা অবশ্যই নেব।”

অন্যদিকে কংগ্রেসের অশুতোষের অভিযোগ, “ঘটনায় সরকারেরই মদত রয়েছে। নীতীশ কুমার ভুল করছেন। আমরাও জবাব দেব।”

উত্তেজনার সূত্রপাত বৃহস্পতিবার প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে। অভিযোগ, ‘ভোটার অধিকারের যাত্রা’ চলাকালীন দরভাঙ্গায় কংগ্রেসের পতাকা গায়ে জড়ানো এক ব্যক্তি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশ্লীল মন্তব্য করেন। ওই ভিডিও ভাইরাল হতেই বিজেপি থানায় এফআইআর দায়ের করে এবং কংগ্রেসের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

পরে দরভাঙ্গা পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এক্স-এ পুলিশের লিখেছে— “সিমরি থানায় মামলা নথিভুক্ত হয়েছে। এক অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হচ্ছে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কড়া ভাষায় নিন্দা করে লেখেন, “রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস রাজনীতি সবচেয়ে নীচে নেমে গিয়েছে। একজন গরিব মায়ের ছেলে ১১ বছর ধরে প্রধানমন্ত্রী পদে বসে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা তারা মেনে নিতে পারছে না। প্রধানমন্ত্রীকে এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে এই ধরনের ভাষা কেবল লজ্জাজনকই নয়, গণতন্ত্রের উপরও কলঙ্ক।”

বিজেপি সভাপতি জে পি নাড্ডা বলেন, “এই ধরনের অশালীন আক্রমণ সব সীমা ছাড়িয়েছে। রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের ক্ষমা চাওয়া উচিত।”

ঘটনার তীব্র সমালোচনা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। তাঁর বক্তব্য, “প্রধানমন্ত্রী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে অশ্লীল মন্তব্য করা অনুচিত। আমি এর তীব্র নিন্দা করছি।”

তবে কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেছেন, বিজেপি আসল ইস্যু থেকে নজর ঘোরাতেই এই ধরনের ‘অপ্রাসঙ্গিক’ বিতর্ক তুলছে।

অন্যদিকে, কংগ্রেসের মুখপাত্র অসিত নাথ তিওয়ারি দাবি করেছেন, বিজেপিই বরাবর কটূক্তির রাজনীতি করে। তাঁর কথায়, “মানুষ এখন এনডিএ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে। তবু আমরা চেষ্টা করি, যেন সভায় কেউ অশোভন মন্তব্য না করে।”

আরজেডির মুখপাত্র মৃণাল তিওয়ারির বক্তব্য, “কোনও দলের সমর্থক কী উদ্দেশ্যে ওই মন্তব্য করেছে, তা তদন্তে স্পষ্ট হবে। তবে সৌজন্যপূর্ণ রাজনৈতিক ভাষার সীমা ভাঙে সবসময় বিজেপিই, ইন্ডিয়া জোট নয়।”


```