Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মারল কয়েকজন, জন্মদিনের রাতে মৃত্যু দিল্লিতে

ঘটনার পরই ঘাজিপুর থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা এখনও পলাতক। এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মারল কয়েকজন, জন্মদিনের রাতে মৃত্যু দিল্লিতে

মৃত যুবক

গার্গী দাস

শেষ আপডেট: 31 July 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের আনন্দ মুহূর্তেই বদলে গেল বিভীষিকায়। দিল্লির ঘাজিপুরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। মৃতের নাম বিকাশ। বছরখানেকের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বুধবার রাতের ওই ভয়ঙ্কর ঘটনা শেষ করে দিল সব স্বপ্ন।

ঘটনাটি ঘটেছে দিল্লির পেপার মার্কেট এলাকার একটি মদের দোকানের সামনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকাশ ও তাঁর বন্ধু সুমিত একটি গাড়িতে বসে ছিলেন। সেই সময় এক বাইক আরোহী তাঁদের গাড়ির গা ঘেঁষে চলে যায়। তাতেই শুরু হয় কথা কাটাকাটি।

পুলিশকে সুমিত জানিয়েছেন, গাড়ি ছুঁয়ে যাওয়ার ঘটনায় বিকাশ বাইক আরোহীকে কিছু বলেন। দু’জনের মধ্যে কথা কাটাকাটির মাঝেই ওই বাইকচালক ফোন করে তাঁর বন্ধুদের ডেকে নেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় ছ’জনের একটি দল।

তারা এসে গাড়ি থেকে জোর করে নামিয়ে ফেলে বিকাশ ও সুমিতকে। তার পর লোহার রড দিয়ে বেধড়ক মারধর শুরু হয়। শেষে ছুরি দিয়ে একাধিক বার কোপানো হয় বিকাশকে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। গুরুতর আহত সুমিতকে প্রথমে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

বিকাশের পরিবার জানিয়েছে, তিনি ফারিদাবাদের বাসিন্দা ছিলেন এবং নয়ডার একটি পিজি-তে থাকতেন। একটি বেসরকারি বিমা সংস্থায় কাজ করতেন সুমিতের সঙ্গেই। বিকাশের মা বলেন, 'সকালেই অফিসে গিয়েছিল। রাতে বন্ধুদের সঙ্গে দেখা করে পরদিন সকালে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর ফিরল না।' সুমিতের এক বন্ধুর কথায়, 'ও বলেছে, ঝামেলার পরে ওদের পাশের একটা গলিতে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয়। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।'

ঘটনার পরই ঘাজিপুর থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা এখনও পলাতক। এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
 


```