Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

Commercial LPG supply: রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের জোগান বাড়ছে

কেন্দ্রীয় সচিব জানিয়েছেন, অনেক রাজ্যই পিএনজি সংক্রান্ত কিছু অথবা সব সংস্কারমূলক পদক্ষেপ মেনেছে। এবং তারা বাড়তি ১০% সিলিন্ডারের জোগান পেয়েছে। এ বারে ওই মোট ৫০ শতাংশ জোগান আরও ২০% বাড়িয়ে ৭০ শতাংশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বাড়তি জোগান পাবে বিভিন্ন শিল্প সংস্থা। 

Commercial LPG supply: রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের জোগান বাড়ছে

বাণিজ্যিক সিলিন্ডারগুলির জোগান বাড়ছে

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 March 2026 23:07

দ্য ওয়াল ব্যুরো: শর্ত সাপেক্ষে রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের (১৯, ৩৫, ৪৭.৫, ৪২৫ কেজি) জোগান বাড়াতে (Commercial LPG supply increasing) নির্দেশ দিল কেন্দ্র। শুক্রবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের পাঠানো চিঠিতে ওই গ্যাসের জোগান আরও ২০% বাড়ানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল। সে ক্ষেত্রে কোন ধরনের শিল্প সংস্থা অগ্রাধিকার পাবে, তাও বলে দিয়েছেন তাঁরা।

ইরান-যুদ্ধের জেরে গৃহস্থের হেঁশেলের জোগানে রাশ না টানলেও কেন্দ্রের নির্দেশে বাণিজ্যিক সিলিন্ডারগুলির জোগান নিয়ত্রণ করতে শুরু করে তেল সংস্থাগুলি। মিড ডে মিল, স্কুল, হাসপাতাল, ওযুধ শিল্প, প্রতিরক্ষা ক্ষেত্র, হোটেল-রেস্তরাঁর মতো একান্ত জরুরি ক্ষেত্রগুলিকে সেই গ্যাস জোগানে অগ্রাধিকার দেওয়া হয়। সেই সঙ্গে হোটেল-রেস্তোরাঁর একাংশও অল্প কিছু জোগান পায়। এরপর ধাপে ধাপে তা যুদ্ধের আগের সময়ের মোট জোগানের ৪০ শতাংশে নিয়ে যাওয়া হয়। এরপর সরকার জানায়, পাইপে জোগানো প্রাকৃতিক গ্যাসের (পিএনজি/ PNG) সংযোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারীদের আবেদন নিতে হেব। সে ক্ষেত্রে ওই সব সিলিন্ডারের জোগান আরও ১০% বাড়বে। 

এ দিন কেন্দ্রীয় সচিব জানিয়েছেন, অনেক রাজ্যই পিএনজি সংক্রান্ত কিছু অথবা সব সংস্কারমূলক পদক্ষেপ মেনেছে। এবং তারা বাড়তি ১০% সিলিন্ডারের জোগান পেয়েছে। এ বারে ওই মোট ৫০ শতাংশ জোগান আরও ২০% বাড়িয়ে ৭০ শতাংশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বাড়তি জোগান পাবে বিভিন্ন শিল্প সংস্থা। যেমন – ইস্পাত, গাড়ি, বস্ত্র, ডাই, রাসায়নিক  প্লাস্টিক, যেগুলিতে কর্মসংস্থান বেশি। এর মধ্যে প্রক্রিয়াকরণ ক্ষেত্রে যুক্ত শিল্প সংস্থা বা যাদের বিশেষ মাত্রার তাপ উৎপাদনের জন্য এলপিজি প্রয়োজন হয় এবং যে শিল্পোৎপাদন প্রক্রিয়ায় কখনওই প্রাকৃতিক জ্ব্লানী হিসাবে বিকল্প হতে পারে না, সেগুলি এই বাড়তি বরাতের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটরদের সংগঠনের মুখপাত্র বিজনবিহারী বিশ্বাস এ দিন বলেন, “এই নির্দেশের কথা আমাদের এ দিন খাদ্য দফতরের কর্তারা জানান। সঙ্কট শুরু হওয়ার আগে বাণিজ্যিক সিলিন্ডারের যতটা জোগান ছিল, এ ভাবে ধীরে ধীরে ফের সেই বরাতের কাছাকাছি পৌঁছতে পারলে আগামী দিনে অনেকটাই উপকৃত হবে সংশ্লিষ্ট গ্রাহকেরা। গ্যাসের জোগান নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে, তা-ও কমবে।” 

  প্রসঙ্গত, রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের জোগান নিয়ন্ত্রিত হওয়ায় সমস্যায় পড়েছে আর এক কর্মসংস্থানমুখী ব্যবসা ক্ষেত্র- হোটেল ও রেস্তোরাঁ। বিশেষ করে ছোট হোটেল ও রেস্তরাঁর অনেকগুলিই সাময়িক বন্ধ হয়েছে। অনেক জায়গাতেই আবার রোলের মতো দ্রুত তৈরি করা খাবার রান্নার বন্ধ। তবে পূ্র্বাঞ্চলের হোটেল-রেস্তোরাঁগুলির সংগঠন এইচআরএইআইয়ের প্রেসিডেন্ট সুদেশ পোদ্দার তাঁদের ব্যবসার পরিস্থিতি বা গ্যাসের জোগান নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।


```