Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?

LPG Price Hike: বছরের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি! এক ধাক্কায় বাড়ল ১১১ টাকা

সাধারণত হোটেল, রেস্তরাঁ এবং ক্যাটারিং পরিষেবায় বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয় (Hotel restaurant gas price)। ফলে এই মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে ব্যবসায়ীদের উপর।

LPG Price Hike: বছরের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি! এক ধাক্কায় বাড়ল ১১১ টাকা

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 1 January 2026 12:19

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই টান পড়বে সাধারণ মানুষের পকেটে। এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (Commercial LPG price hike)। তেল সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ ১ জানুয়ারি, ২০২৬ থেকেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে ১১১ টাকা করে। এই মূল্যবৃদ্ধির জেরে চাপ বাড়বে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং পরিষেবা এবং এলপিজি চালিত গাড়ির মালিকদের উপর (Commercial gas cylinder price)। পরোক্ষভাবে এর প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দৈনন্দিন খরচেও।

বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করে তেল সংস্থাগুলি। সেই নিয়ম মেনেই নতুন বছরের প্রথম দিন থেকেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Commercial LPG price hike)। এরফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১ হাজার ৭৯৫ টাকা। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৬৮৪ টাকা। দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হয়েছে ১,৬৯১.৫০ টাকা, যেখানে আগে দাম ছিল ১,৫৮০.৫০ টাকা। মুম্বইয়ে নতুন দাম দাঁড়িয়েছে ১,৬৪২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১,৭৩৯.৫০ টাকা।

তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গৃহস্থলিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। নতুন বছরেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। উল্লেখযোগ্যভাবে, গত বছর মার্চে নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানোর ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্তের পর বেশ কয়েক মাস ধরে হেঁসেলের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। যদিও গত এপ্রিলে কেন্দ্রীয় সরকার এক ধাক্কায় ৫০ টাকা দাম বাড়ায়, যার ফলে মধ্যবিত্ত পরিবারগুলির উপর বাড়তি চাপ তৈরি হয়েছিল। এরপর আর গ্যাসের দামে কোনও রদবদল হয়নি। নতুন বছরেও কলকাতায় ১৪.২ কেজির গৃহস্থলির এলপিজি সিলিন্ডারের দাম থাকছে ৮৭৯ টাকা।

সাধারণত হোটেল, রেস্তরাঁ এবং ক্যাটারিং পরিষেবায় বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয় (Hotel restaurant gas price)। ফলে এই মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে ব্যবসায়ীদের উপর। ইতিমধ্যেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা চাপে রয়েছেন। তার উপর বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় পরিষেবার খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর পরোক্ষভাবে মূল্যবৃদ্ধির চাপ আরও বাড়াল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


```