Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ডিনারে বেরনো ছাত্রীকে মধ্যরাতে অপহরণ করে গণধর্ষণ, দুষ্কৃতীদের মারে মারাত্মক জখম প্রেমিক

তামিলনাড়ুর কোয়েম্বাতুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে গণধর্ষণ করে।

ডিনারে বেরনো ছাত্রীকে মধ্যরাতে অপহরণ করে গণধর্ষণ, দুষ্কৃতীদের মারে মারাত্মক জখম প্রেমিক

যুবতীটি তাঁর বছর ২৩-এর পুরুষবন্ধুর সঙ্গে হস্টেল ছেড়ে বেরিয়েছিলেন রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 3 November 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: ২০ বছরের এক স্নাতকোত্তর কলেজ ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। তামিলনাড়ুর কোয়েম্বাতুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে গণধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে রবিবার শেষরাতে। তাঁর পুরুষবন্ধুকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জায়গাটি বিমানবন্দরের একেবারে নির্জন এবং অন্ধকারাচ্ছন্ন এলাকা। ওই জায়গায় কোনও সিসিটিভি ক্যামেরাও ছিল না, ফলে অভিযুক্তদের শনাক্ত করতে সমস্যা হচ্ছে পুলিশের।

পুলিশ সূত্র জানিয়েছে, যুবতীটি তাঁর বছর ২৩-এর পুরুষবন্ধুর সঙ্গে হস্টেল ছেড়ে বেরিয়েছিলেন রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ। গত পাঁচ বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। রাতে তাঁরা একসঙ্গে খাবার খেয়ে ওই জায়গার কাছাকাছি আসেন। বিমানবন্দরের নির্জন ওই স্থানে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে, তিনজন অপরিচিত লোক সেখানে আসে।

তারা একটি চুরি করা বাইকে চেপে এসেছিল। দূর থেকে দুষ্কৃতীরা পাথর ছুড়ে গাড়ির কাচ ভেঙে দেয়। সেখান থেকে হাত ঢুকিয়ে গাড়ির দরজা খুলে ছেলেটিকে টেনেহিঁচড়ে বের করে। প্রেমিক বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা তাঁর গলায় ছুরি ঠেকিয়ে খুনের হুমকি দেয়। পুলিশের দাবি, অভিযুক্তরা ছেলেটিকে পাথর কুড়িয়ে এনে এবং লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করে। ছেলেটির শরীরের ৬ জায়গা মারাত্মক জখম হয়েছে এবং তাঁর মাথায় ২৮টি সেলাই পড়েছে।

ছেলেটিকে কাবু করে দুষ্কৃতীরা যুবতীকে সেখান থেকে তুলে নিয়ে যায়। তাঁকে একটি মোটররুমের মতো ছাউনিতে বন্দি করে তারা। জায়গাটি বিমানবন্দর থেকে প্রায় কিমিটাক দূরে। ওই ঘরেই তিনজনে একে একে ধর্ষণ করে। সকাল সাড়ে ৪টে নাগাদ মেয়েটিকে তারা ছেড়ে চলে যায়। যাওয়ার সময় কাউকে বলে প্রাণে মেরে দেওয়া হবে শাসিয়ে যায় দুষ্কৃতীরা।

রাত সাড়ে ১১ নাগাদ ছেলেটি জ্ঞান ফেরার পর ভাঙা গাড়ি নিয়ে বড় রাস্তার উপর গিয়ে চলতি গাড়ি দাঁড় করিয়ে সব কথা জানান। তাঁকে হাসপাতালে ভর্তি করিয়ে পুলিশ চতুর্দিকে মেয়েটির খোঁজ শুরু করলেও তাঁর হদিশ মেলেনি। এদিকে, মেয়েটি কোনওমতে স্থানীয় একটি বসত এলাকায় পৌঁছে সেখান থেকে পুলিশে ফোন করেন।

তামিলনাড়ু পুলিশ এই ঘটনায় দুষ্কৃতীদের ধরতে সাতটি বিশেষ টিম গঠন করেছে। এক পুলিশ কর্তা জানান, ওই জায়গায় খুব কম আলো ও সিসিটিভি না থাকায় খোঁজ পাওয়া সমস্যার হয়ে দাঁড়িয়েছে। জায়গাটি এতটাই নির্জন যে, রাত হয়ে গেলে ওদিকে কেউ যায় না।


```