Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এয়ার ইন্ডিয়ার বিমানে আরশোলা, ক্ষমা চেয়ে সংস্থা বলল, 'এমনটা আর হবে না'

জানা গেছে, এআই ১৮০ নম্বর ফ্লাইটটি কলকাতায় নির্ধারিত স্টপওভারে নামলে বিমানটি পরিষ্কার করা হয়। যাঁরা আরশোলা দেখেছিলেন, তাঁদের অন্য আসনে বসানো হয়। তারপর ফের বিমান ছাড়ে মুম্বইয়ের উদ্দেশে।

এয়ার ইন্ডিয়ার বিমানে আরশোলা, ক্ষমা চেয়ে সংস্থা বলল, 'এমনটা আর হবে না'

ছবি এআই

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 4 August 2025 13:59

দ্য ওয়াল ব্যুরো: সান ফ্রান্সিসকো (San Francisco) থেকে মুম্বইয়ের (Mumbai) পথে উড়ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট (Air India Flight)। মাঝ আকাশেই কয়েকজন যাত্রী দেখতে পান কেবিনের ভিতর ঘুরে বেড়াচ্ছে আরশোলা (cockroaches)! মুহূর্তেই অস্বস্তি ছড়ায় বিমানের ভিতর। খবর পেয়েই তৎপর এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

জানা গেছে, এআই ১৮০ নম্বর ফ্লাইটটি কলকাতায় নির্ধারিত স্টপওভারে নামলে বিমানটি পরিষ্কার করা হয়। যাঁরা আরশোলা দেখেছিলেন, তাঁদের অন্য আসনে বসানো হয়। তারপর ফের বিমান ছাড়ে মুম্বইয়ের উদ্দেশে।

ঘটনার পর এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, "আমরা দুঃখিত। নিয়মিত স্যানিটাইজেশন এবং ফিউমিগেশনের পরেও কোনওভাবে পোকা ঢুকে পড়তে পারে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন না হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে।"

সম্প্রতি যাত্রী পরিষেবা নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া। কখনও বিমানে গরমে যাত্রী অজ্ঞান, কখনও খাবারে আরশোলা, আবার কখনও কেবিনে ধোঁয়ার গন্ধ— সব মিলিয়ে ক্রমশ চাপ বাড়ছে সংস্থার উপর।

গত বছর দিল্লি-নিউ ইয়র্ক ফ্লাইটে এক যাত্রী খাবারের ওমলেটে আরশোলা পেয়ে অভিযোগ করেন। আর এক ফ্লাইটে ফলের চাটে ব্লেড পাওয়ার ঘটনাও সামনে এসেছিল।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আরশোলার ঘটনাটি দুঃখজনক হলেও বিচ্ছিন্ন। তবে যাত্রীদের স্বস্তির কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তদন্ত চলছে। সূত্রের খবর, বিমানের কেবিন ও কিচেন পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও কড়াভাবে নজরদারি করা হবে।


```