Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এয়ার ইন্ডিয়ার ডিমভাজায় আরশোলা! দু'বছরের শিশুকে খাওয়াতে গিয়ে দেখতে পান মা, উগরে দিলেন ক্ষোভ

ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও চাপের মুখে পড়ে ব্যর্থতার দায় খাবার প্রস্তুতকারী সংস্থার উপরেই চাপিয়েছে এয়ার ইন্ডিয়া।

এয়ার ইন্ডিয়ার ডিমভাজায় আরশোলা! দু'বছরের শিশুকে খাওয়াতে গিয়ে দেখতে পান মা, উগরে দিলেন ক্ষোভ

এয়ার ইন্ডিয়ার বিমানে অমলেটে মিলল আরশোলা

শেষ আপডেট: 28 September 2024 19:32

দ্য ওয়াল ব্যুরো: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। ফ্লাইটে পরিবেশন করা একটি ডিমের অমলেটে এবার মিলল আরশোলা! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও চাপের মুখে পড়ে ব্যর্থতার দায় খাবার প্রস্তুতকারী সংস্থার উপরেই চাপিয়েছে এয়ার ইন্ডিয়া।

দিল্লি থেকে নিউ ইয়র্কগামী বিমানটিতে সফর করা সুয়েশা সাওয়ান্ত নামে মহিলা যাত্রীর অভিযোগ, তাঁর দুবছরের শিশুর জন্য অমলেটটি অর্ডার করেছিলেন। শিশুটি খানিকটা খাওয়ার পরই তাতে আরশোলা দেখতে পাওয়া যায়।

পরে রাগে পুরো ঘটনার কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এয়ার ইন্ডিয়ার তুলোধনা করেন যাত্রী।

মহিলার অভিযোগ, অমলেট খাওয়ার পরই শিশুটির বমি হতে শুরু করে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতেও সরব হয়েছেন তিনি।

এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। বিমানসেবিকাকে মারধরের পাশাপাশি খাবারে ব্লেড পাওয়ার মতো ঘটনাকে কেন্দ্র করে আগেও বিতর্কে জড়িয়েছে বিমান সংস্থা। এবার অমলেটে আরশোলা মিলতেই শুরু নয়া বিতর্ক।


```