কাঙরার ডেপুটি কমিশনার হেমরাজ বাইওয়ারা জানিয়েছেন, বাঞ্জার, গাদসা, মণিকরণ, সাঞ্জ এলাকায় পর পর মেঘ ভেঙে বিপুল।জলরাশি নেমে আসে। তাতেই বিপত্তি দেখা দিয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 June 2025 07:58
দ্য ওয়াল ব্যুরো: হিমাচল প্রদেশের (,Himachal Pradesh) কাঙরা (Kangra), কুল্লু (Kullu) এলাকায় মেঘ ভাঙা (Cloudbursts) বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ওই দুই এলাকার বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছো।
প্রবল জলের তোড়ে এখনও পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তত কুড়িজন নিখোঁজ। তাদের সন্ধানে অভিযানে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃত ও নিখোঁজ ব্যক্তিরা সকলে একটি জলবিদ্যুৎ প্রকল্পের কর্মচারী বলে জানা গিয়েছে।
কাঙরার ডেপুটি কমিশনার হেমরাজ বাইওয়ারা জানিয়েছেন, বাঞ্জার, গাদসা, মণিকরণ, সাঞ্জ এলাকায় পর পর মেঘ ভেঙে বিপুল।জলরাশি নেমে আসে। তাতেই বিপত্তি দেখা দিয়েছে।
এদিকে, রাজধানী সিমলার আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যে তুমুল বৃষ্টি হবো। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে ধরে নিয়ে গোটা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।এখনই রাজ্যের বহু জায়গায় যান চলাচল বন্ধ হয়ে আছে। কোথাও ধসের কারণে রাস্তা বন্ধ। কোথাও জলের তোড়ে রাস্তা ভেঙে গিয়েছে।