Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kashmir: স্থিতবস্থা ফিরতেই মঙ্গল থেকে খুলে গেল কাশ্মীরের স্কুল-কলেজ

মঙ্গলবার থেকেই কাশ্মীরে (Kashmir) সব স্কুল এবং কলেজ (School College Reopen) খুলে যাবে, সে কথা আগেই বলা হয়েছিল। সেই মতোই কাশ্মীর বিশ্ববিদ্যালয় (Kashmir University) খুলে গেল।

Kashmir: স্থিতবস্থা ফিরতেই মঙ্গল থেকে খুলে গেল কাশ্মীরের স্কুল-কলেজ

খুলে গেল কাশ্মীরের স্কুল-কলেজ

শেষ আপডেট: 13 May 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকেই কাশ্মীরে (Kashmir) সব স্কুল এবং কলেজ (School College Reopen) খুলে যাবে, সে কথা আগেই বলা হয়েছিল। সেই মতোই কাশ্মীর বিশ্ববিদ্যালয় (Kashmir University) খুলে গেল।

স্বাভাবিক হচ্ছে উপত্যকা। নতুন করে অশান্তির খবর নেই। স্থিতবস্থা ফিরতেই জম্মু ও কাশ্মীরে খুলে গেল যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। সোমবারই কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বিজয়কুমার বিধুরি জানিয়েছিলেন শুধু সীমান্ত সংলগ্ন জেলা কুপওয়ারা, বারামুল্লা এবং বান্দিপোরার গুরেজের স্কুল, কলেজ বন্ধ থাকবে।

পাঞ্জাবের পাকিস্তান সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে সোমবারও বন্ধ ছিল স্কুল, কলেজ। বাকি রাজ্যে সোমবারই চালু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। গত ৭ মে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। ওই অভিযানের নাম ছিল 'অপারেশ সিঁদুর'। তার পরেই ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। ভারত সেই চেষ্টা ব্যর্থ করেছে। ওই অবস্থায় জম্মু ও কাশ্মীর, পাঞ্জাবে বন্ধ করে দেওয়া হয় স্কুল, কলেজ।

শনিবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে নয়াদিল্লি (Delhi)। তার পরেই শান্ত হয় সীমান্ত এলাকা। নতুন করে উত্তেজনা না ছড়ানোয় স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত-পাক উত্তেজনার আবহে দেশের বন্ধ হয়ে যাওয়া ৩২টি বিমানবন্দরও (Airport) খুলে গিয়েছে সোমবার।

যুদ্ধ বিরোধী ঘোষণা হয়েছে ঠিকই তবে সন্ত্রাসবাদীদের চোখরাঙানি ভারত যে সহ্য করবে না, তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সোমবার রাত আটটায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "পাকিস্তানের সঙ্গে কথা হলে এবার সন্ত্রাস এবং পাক অধিকৃত কাশ্মীর (only talk about terrorism and POK) নিয়েই কথা হবে।" হুঁশিয়ারির সুরে মোদী এও বললেন, পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে সবার আগে সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করতে হবে।

মোদী এও জানিয়ে দেন, "ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনও 'নিউক্লিয়ার ব্ল্যাকমেল' ভারত সহ্য করবে না।" এ ব্যাপারে ভারতের সেনাবাহিনী যে আকাশ, জল থেকে মাটি- সর্বত্র প্রস্তুত রয়েছে তাও আরও একবার স্পষ্ট করে দেন মোদী।


```