Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শিবরাত্রিতে অশান্তি, হাজারিবাগে জ্বলল গাড়ি-দোকান, বাংলাদেশিদের দুষল বিজেপি 

শহরের হিন্দুস্তান চকের এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন।

শিবরাত্রিতে অশান্তি, হাজারিবাগে জ্বলল গাড়ি-দোকান, বাংলাদেশিদের দুষল বিজেপি 

দাউদাউ করে জ্বলছে বাইক।

শেষ আপডেট: 26 February 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের হাজারিবাগে শিবরাত্রি উপলক্ষে পাড়া সাজানোকে কেন্দ্র করে তুলকালাম। পতাকা টাঙানো ও মাইক বাঁধাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলায় পাথর ছোড়াছুড়ি থেকে মারামারির সূত্রপাত। শহরের হিন্দুস্তান চকের এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গন্ডগোলের জেরে বেশ কয়েকটি দোকান ও গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বহু মানুষ জখম হওয়ায় তাঁদের হাজারিবাগ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা গিয়েছে, মহা শিবরাত্রি উপলক্ষে এদিন সকাল থেকেই শহরে ছিল সাজসাজ রব। হিন্দুস্তান চক এলাকায় একদল লোক শিবের ছবি আঁকা, ত্রিশূলের ছবিওয়ালা ফেস্টুন, পতাকা টাঙাচ্ছিল। এছাড়াও ভজন-কীর্তন ও ডিজে চালানোর উদ্দেশ্যে মাইক বাঁধা হচ্ছিল। যে এলাকায় এটা হচ্ছিল সেই এলাকার কাছাকাছি ভিন্ন সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে প্রথমে বচসা বাধে। সেই থেকে দলে দলে লোক এসে পড়লে তুমুল ঝামেলা শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাজারিবাগের ডেপুটি পুলিশ কমিশনার ন্যান্সি সহায় জানান, পদস্থ অফিসারদের ওখানে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এই ঘটনার নিন্দা করে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাঁচির বিজেপি এমপি সঞ্জয় শেঠ বলেন, সরস্বতী পুজো, রামনবমী, হোলিতে গন্ডগোল পাকানো ঝাড়খণ্ডের সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। তাঁর দাবি, এসব বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘটাচ্ছে। শেঠ বলেন, শান্তি বিঘ্ন করতে চায় ওরা কারা? দেশের কোথাও পুজোপার্বণ উপলক্ষে এত হিংসাত্মক ঘটনা ঘটে না। কিন্তু ঝাড়খণ্ডে প্রতিটি পুজোয় গন্ডগোল পাকানো হয়। কেন? কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই রাজ্যের শান্তিশৃঙ্খলা, আইন এবং ধর্মীয় চরিত্রই বদলে দিতে চায়। 


```