Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

২০২৬ থেকেই বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? ধোঁয়াশা কাটাল কেন্দ্রীয় সরকার

এক ইউটিউব চ্যানেল থেকে দাবি করা হয়, আগামী বছরের মার্চ থেকে ধাপে ধাপে ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। 

২০২৬ থেকেই বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? ধোঁয়াশা কাটাল কেন্দ্রীয় সরকার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 June 2025 14:41

দ্য ওয়াল ব্যুরো: ৫০০ টাকার নোট (500 Currency Notes) ২০২৬ সালের মধ্যে বাতিল হতে চলেছে! সোশ্যাল মিডিয়ায় (Social Media) হঠাৎ এমন তথ্য ছড়িয়ে পড়েছে। একটি ইউটিউব ভিডিওতে সম্প্রতি এই দাবি করা হয়েছে। আর তাতেই স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে কেন্দ্রীয় সরকার (Central Govt) এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইতিমধ্যে।  

যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভুয়ো। রিজার্ভ ব্যাঙ্ক (RBI)- এর তরফে এ ধরনের কোনও ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় সরকারের বক্তব্য এটাই। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-এর ফ্যাক্ট চেক বিভাগ এক্স হ্যান্ডেলে স্পষ্ট বার্তা দিয়ে বলেছে, “৫০০ টাকার নোট বাতিল হয়নি, এটি এখনও বৈধ।" সাধারণ নাগরিকদের উদ্দেশে তাদের পরামর্শ দিয়েছে—“খবরে বিশ্বাস এবং ছড়ানোর আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করুন। গুজবে কান দেবেন না।”

ঠিক কী ঘটেছে?

গত ২ জুন 'ক্যাপিটাল টিভি' নামের এক ইউটিউব চ্যানেল থেকে দাবি করা হয়, আগামী বছরের মার্চ থেকে ধাপে ধাপে ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। ইতিমধ্যেই ভিডিওটির ভিউ সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লক্ষ। এই গুজব রুখতেই নামতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে।

প্রসঙ্গত, বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোট বাজারে আসে ২০১৬ সালের নোটবন্দির পরে। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন। তার বদলে আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। যদিও ২০২৩ সালে ২০০০ টাকার নোট তুলে নেওয়া হয়, তবে সেটির আইনি বৈধতা বহাল রয়েছে।


```