Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'চলুন একসঙ্গে কথা বলি...' কেন্দ্রীয় মন্ত্রীদের দিকে রাহুল এগিয়ে যেতেই সরে গেলেন তাঁরা!

এর আগে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে মিক্সড মার্শাল আর্টের উপমা টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘চোকহোল্ড’-এ আছেন। তাঁর অভিযোগ, এই চাপের ফলেই দেশকে কার্যত বিক্রি করে দেওয়া হচ্ছে। বুধবারই তিনি আরও বলেন, মূল্য-সংবেদনশীল কৃষি ও দুগ্ধ বাজার আমেরিকার জন্য খুলে দেওয়া হয়েছে, যা দেশের স্বার্থবিরোধী। তাঁর প্রশ্ন ছিল, “দেশ বিক্রি করে দিতে লজ্জা করে না?”

'চলুন একসঙ্গে কথা বলি...' কেন্দ্রীয় মন্ত্রীদের দিকে রাহুল এগিয়ে যেতেই সরে গেলেন তাঁরা!

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 February 2026 08:12

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় বাজেট অধিবেশনে (Budget Session 2026) তীব্র আক্রমণের রেশ কাটতে না কাটতেই বুধবার সংসদ ভবন চত্বরে তৈরি হল চড়া রাজনৈতিক মুহূর্ত। বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) আচমকাই পৌঁছে যান সেই জায়গায়, যেখানে দুই কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বক্তব্যের জবাব দিচ্ছিলেন। কয়েক মিনিটের মধ্যেই সেই ঘটনা রাজনৈতিক মহলে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

প্রহ্লাদ যোশী (Pralhad Joshi) ও অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) তখন সংবাদমাধ্যমকে বলছিলেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি, এপস্টিন ফাইলস-সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তোলার আগে রাহুলের তথ্য যাচাই করা উচিত ছিল। এমন সময় রাহুল সেখানে গিয়ে হালকা চালে বলেন, তিনিও কথা বলবেন। ভিডিওতে দেখা যায়, তিনি যোশীর হাত ছুঁয়ে পাশাপাশি দাঁড়ানোর আহ্বান জানান।

তবে পরিস্থিতি দ্রুত বদলে যায়। দুই মন্ত্রী সাংবাদিক বৈঠক শেষ না করেই সরে যান। পাশে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেসের অন্য নেতারা। ঘটনার পর সাংবাদিকরা রাহুলকে ঘিরে ধরেন এবং প্রশ্ন তোলেন যে তাঁর বিরুদ্ধে ‘ভিত্তিহীন অভিযোগ’-এর কথা বলা হচ্ছিল, সে বিষয়ে তাঁর অবস্থান কী?

রাহুলের দাবি, তাঁর কাছে প্রমাণ রয়েছে। তিনি বলেন, এপস্টিন ফাইলে হরদীপ সিং পুরী ও অনিল আম্বানির নাম আছে। পাশাপাশি তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর চাপ সৃষ্টি করা হয়েছে বলেই আমেরিকার সঙ্গে এমন বাণিজ্য চুক্তি সম্ভব হয়েছে। কৃষি, তথ্য সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তার মতো সংবেদনশীল ক্ষেত্রেও এই সিদ্ধান্ত স্বাভাবিক পরিস্থিতিতে নেওয়া হত না বলে মত তাঁর। তাঁর ভাষায়, “প্রধানমন্ত্রীর গলায় চাপ দেওয়া হয়েছে।”

এর আগে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে মিক্সড মার্শাল আর্টের উপমা টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘চোকহোল্ড’-এ আছেন। তাঁর অভিযোগ, এই চাপের ফলেই দেশকে কার্যত বিক্রি করে দেওয়া হচ্ছে। বুধবারই তিনি আরও বলেন, মূল্য-সংবেদনশীল কৃষি ও দুগ্ধ বাজার আমেরিকার জন্য খুলে দেওয়া হয়েছে, যা দেশের স্বার্থবিরোধী। তাঁর প্রশ্ন ছিল, “দেশ বিক্রি করে দিতে লজ্জা করে না?”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও চুক্তির কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, এতে ভারতের কৌশলগত স্বাধীনতা ও কৃষক-শিল্পের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।

অন্যদিকে বিজেপি রাহুলের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেন, দেশের নেতৃত্বকে এভাবে অভিযুক্ত করা দায়িত্বজ্ঞানহীন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদী দেশের অন্যতম শক্তিশালী নেতা।

সব মিলিয়ে বাজেট বিতর্কের মাঝেই এই মুখোমুখি অবস্থান জাতীয় রাজনীতিতে নতুন উত্তাপ যোগ করল।


```