Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিনের সীমান্ত বিরোধ’, দিল্লি-বেজিং কাছাকাছি আসলেও বড় দাবি সিডিএস চৌহানের

পাকিস্তান প্রসঙ্গে জেনারেল চৌহান বলেন, ‘‘ভারতকে রক্তাক্ত করার জন্য পাকিস্তান হাজারো ক্ষতের নীতি নিয়েছে। প্রক্সি যুদ্ধ এখন আমাদের দ্বিতীয় প্রধান চ্যালেঞ্জ।’’

‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিনের সীমান্ত বিরোধ’, দিল্লি-বেজিং কাছাকাছি আসলেও বড় দাবি সিডিএস চৌহানের

সিডিএস অনিল চৌহান

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 September 2025 18:31

দ্য ওয়াল ব্যুরো: ভারত-আমেরিকা (India America Relation) সম্পর্ক যখন টানাপড়েনের মধ্যে, আর দিল্লি- বেজিং (India China Relation) সম্পর্ক কিছুটা মজবুত হওয়ার ইঙ্গিত দিচ্ছে, তখনই কড়া হুঁশিয়ারি দিলেন সিডিএস জেনারেল অনিল চৌহান (CDS general Anil Chauhan)। শুক্রবার গোরখপুরে এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট বলেন, ‘‘ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিনের সীমান্ত বিরোধ (Border Dispute)। আগামী দিনেও এটাই আমাদের প্রধান সমস্যা হয়ে থাকবে।’’

চৌহানের মতে, পাকিস্তানের ‘প্রক্সি ওয়ার’ দ্বিতীয় বড় সমস্যা। তিনি বলেন, ‘‘চ্যালেঞ্জ কখনও ক্ষণস্থায়ী হয় না। তারা নানা রূপে থাকে। আমাদের দুই প্রতিবেশীই পারমাণবিক শক্তিধর। তাদের বিরুদ্ধে আমরা কেমন অভিযান চালাব, সেটাই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।’’

ভারত-চিন সীমান্ত বিরোধ নতুন নয়। পূর্ব লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে গত কয়েক বছরে বহুবার সংঘর্ষ হয়েছে। ২০২০-র গালওয়ান সংঘর্ষে প্রাণ গিয়েছিল দুই দেশের সেনার। তবে গত বছর থেকে দুই দেশই সংঘর্ষ নিরসনের পথে হেঁটে সীমান্ত বাণিজ্য, সরাসরি বিমান পরিষেবা ও ভিসা ইস্যু ফের শুরু করেছে।

পাকিস্তান প্রসঙ্গে জেনারেল চৌহান বলেন, ‘‘ভারতকে রক্তাক্ত করার জন্য পাকিস্তান হাজারো ক্ষতের নীতি নিয়েছে। প্রক্সি যুদ্ধ এখন আমাদের দ্বিতীয় প্রধান চ্যালেঞ্জ।’’ একইসঙ্গে তিনি আঞ্চলিক অস্থিরতার কথাও উল্লেখ করেন বলেন, ‘‘প্রায় সব প্রতিবেশী দেশেই রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক টানাপড়েন চলছে।’’

অপারেশন সিঁদুর প্রসঙ্গে প্রতিরক্ষা প্রধান জানান, সামরিক অভিযানে চমকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘‘২০১৯-র বালাকোট ঘটনার পরে আমরা দীর্ঘপাল্লার নিখুঁত হামলার কৌশল নিয়েছিলাম। যখন পহেলগাম হামলা হল, আমরা প্রস্তুত ছিলাম। কম উচ্চতায় ড্রোন, লয়টার মিউনিশন ব্যবহার করেছি যাতে শত্রুপক্ষের অজান্তে লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়।’’

তবে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ঠিক হয়েছিল শুধু ড্রোন হামলায় উদ্দেশ্য সফল হবে না। জেনারেল চৌহান জানান, ‘‘বাহাওয়ালপুর, মুরিদের মতো ঘাঁটি ধ্বংস করতে বিমান হামলাই ছিল একমাত্র পথ।’’

পহেলগাম হামলার জবাবে গত ৭ মে চালু হয় ‘অপারেশন সিঁদুর’। তিন দিনের অভিযানে পাকিস্তানের অন্তত নয়টি জঙ্গি শিবির ও সেনা অবকাঠামো গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা।

অভিযান নিয়ে বিরোধীদের অভিযোগ খারিজ করে প্রতিরক্ষা প্রধান বলেন, ‘‘পরিকল্পনা থেকে শুরু করে টার্গেট বেছে নেওয়া, সবেতেই আমাদের হাতে পূর্ণ স্বাধীনতা ছিল। এর উদ্দেশ্য প্রতিশোধ নয়, বরং ধৈর্যের সীমারেখা স্পষ্ট করে দেওয়া।’’


```