Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিধায়কের বাড়ি থেকে উদ্ধার গৃহকর্মীর ঝুলন্ত দেহ, বাঁচানো হল নাবালিকা পরিচারিকাকে

বিধায়কের বাড়ি থেকে উদ্ধার গৃহকর্মীর ঝুলন্ত দেহ, বাঁচানো হল নাবালিকা পরিচারিকাকে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 September 2024 17:12

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল এক শিশু শ্রমিক। বাদোই পুলিশের তরফে অভিযান চালিয়ে এই নাবালিকাকে উদ্ধার করা হয়। তাঁর শারীরিক পরীক্ষার বন্দোবস্ত করেছে পুলিশ। 

জানা গিয়েছে, সোমবার সমাজবাদী পার্টির বিধায়ক জাহিদ বেগের বাড়ি থেকে এক গৃহকর্মীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায়, ওই মহিলা ৮ বছর ধরে ছিলেন ওই বাড়িতে। সোমবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ জানা না গেলেও, এরপরই টনক নড়ে পুলিশের। 

তারা জানতে পারে, বিধায়কের বাড়িতে শিশু শ্রমিকও রয়েছে। তারপরই অভিযান চালিয়ে ১৪ বছরের নাবালিকাকে উদ্ধার করা হয়। পুলিশ সুপার মিনাক্ষী কাত্যায়ন জানান, নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

মৃত নাজিয়ার ঘটনা নিয়ে শ্রম দপ্তরের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বিধায়কের বিরুদ্ধে। পাশাপাশি শিশু শ্রমিককে দিয়ে কাজ করানোর জন্যও মামলা রুজু হয়েছে। 


```