Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চকোলেটের আবদার, আর বৃষ্টিতে খেলা! বায়না করায় দেশের দু'প্রান্তে দুই শিশুকে খুন করল দুই বাবা

মহারাষ্ট্রে চকোলেট চাওয়ায় এবং দিল্লিতে বৃষ্টিতে খেলতে চাওয়ায়, মদ্যপ দুই বাবা নিজের সন্তানদের খুন করল। জেনে নিন বিস্তারিত।
 

চকোলেটের আবদার, আর বৃষ্টিতে খেলা! বায়না করায় দেশের দু'প্রান্তে দুই শিশুকে খুন করল দুই বাবা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 June 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: মাত্র চার বছরের ছোট্ট মেয়েকে খুন করল তারই বাবা! কারণ মেয়েটি নাকি চকোলেট কেনার জন্য টাকা চেয়েছিল। রবিবার মহারাষ্ট্রের লাতুর জেলার এই মর্মান্তিক ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবাকে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বালাজি রাঠোর, তিনি লাতুর জেলার উদগির তালুকার ভীমা টান্ডার বাসিন্দা। রবিবার দুপুরে, মেয়ে আরুশি বাবার কাছে চকোলেট কেনার জন্য টাকা চাইলে সে প্রচণ্ড রেগে গিয়ে একটি শাড়ি দিয়ে গলার ফাঁস দিয়ে মেয়েকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ।

জানা গেছে, বালাজি মদ্যপানে আসক্ত, যা নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। দীর্ঘদিনের মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী বর্ষা স্বামীর ঘর ছেড়ে চলে যান। খবর পেয়েই থানায় অভিযোগ দায়ের করেন বর্ষা।

পুলিশ বালাজি রাঠোরকে গ্রেফতার করে খুনের মামলা রুজু করেছে। বর্ষা এই ঘটনায় বালাজির ফাঁসির সাজা দাবি করেছেন।

অন্যদিকে, রবিবারই এমন আরও একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে দিল্লির দক্ষিণ-পশ্চিমের সাগরপুর এলাকার মোহন ব্লক থেকে। রবিবার দুপুরে ১০ বছরের এক ছেলেকে তারই বাবা ছুরি মেরে খুন করেছে। ছেলেটি বৃষ্টিতে খেলতে চেয়েছিল বলে এত রাগ বাবার।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ৪০ বছর বয়সি এক দিনমজুর। তিনি তাঁর তিন সন্তানকে নিয়ে এক কামরার ভাড়া বাড়িতে থাকতেন। কয়েক বছর আগে তার স্ত্রী মারা যান, ফলে ছেলেমেয়েদের দেখভালের দায়িত্ব একাই সামলাচ্ছিলেন তিনি।

রবিবার দুপুরে তাঁর ছেলে বৃষ্টিতে খেলতে যাওয়ার জন্য বায়না ধরলে, বাবা প্রথমে বাধা দেন। কিন্তু ছেলেটি কথা না শুনে বাইরে যাওয়ার চেষ্টা করে। এরপরই রেগে গিয়ে বাবা রান্নাঘর থেকে একটি ছুরি তুলে ছেলের বুকে আঘাত করেন।
সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে ছুরিটি উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ছেলেটির বোন ও ভাই বলেছে, তাদের বাবা প্রায়ই মদ্যপ অবস্থায় তাদের মারধর করত।

পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে, পাশাপাশি পাড়াপড়শি ও আত্মীয়স্বজনের বয়ান নেওয়া হবে বলে জানানো হয়েছে।


```