Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

ডায়াবেটিস, প্রেসার, হার্টের অসুখ, ভিটামিনসহ কিছু ওষুধের সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র

৫৪টি ওষুধ এবং ৮টি বিশেষ ধরনের উৎপাদনের সর্বোচ্চ খুচরো দর বেঁধে দিয়েছে সরকার।

ডায়াবেটিস, প্রেসার, হার্টের অসুখ, ভিটামিনসহ কিছু ওষুধের সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র

ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত সুখবর।

শেষ আপডেট: 18 June 2024 18:16

দ্য ওয়াল ব্যুরো: ডায়াবেটিস, হাইপ্রেসার, হার্টের অসুখ, জীবাণুঘটিত সংক্রমণ এবং অ্যালার্জিসহ কিছু মাল্টি ভিটামিনের সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র। একটি সরকারি বিজ্ঞপ্তিতে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি দফতরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে ৫৪টি ওষুধ এবং ৮টি বিশেষ ধরনের উৎপাদনের সর্বোচ্চ খুচরো দর বেঁধে দিয়েছে সরকার।

ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত সুখবর। সাধারণভাবে প্রেসক্রিপশন করা যেমন মেটফরমিন, লিনাগ্লিপটিন এবং সিটাগ্লিপটিন কম্পোজিশনের ট্যাবলেটপ্রতি ওষুধের দাম ১৫ থেকে ২০ টাকার মধ্যে বেঁধে দিল কেন্দ্র। ক্যালসিয়াম, ভিটামিন এবং জীবাণুঘটিত সংক্রমণের ওষুধের দামও কমিয়ে দেওয়া হয়েছে।

সাইপ্রোফ্লোক্সাসিনের মতো অ্যান্টিব্যাকটিরিয়াল ইঞ্জেকশনের খুচরো দাম প্রতি এমএল ০.২৩ টাকা করা হয়েছে। অন্যদিকে, প্রেসারের জেনেরিক ওষুধের যেমন- টেলমিসারটন, ক্লোর্থালিডন এবং সিনিডিপাইন ট্যাবলেট প্রতি ৭.১৪ টাকা রাখা হয়েছে।

হাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে ব্যবহৃত অ্যাসপিরিন এবং অ্যাট্রোভাসটানিন কম্বিনেশনের ক্যাপসুলের দাম সর্বোচ্চ ২.৬৮ টাকা সর্বোচ্চ দাম ধরা হয়েছে। উল্লেখ্য, হাই কোলেস্টেরলের ফলে বিভিন্ন ধরনের হার্টের অসুখ হতে পারে। এই ওষুধগুলি তা রোধে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা।

৫০০ এমএল গ্লুকোজের দাম প্রতি মিলিলিটার ০.২৪ টাকা করা হয়েছে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি ট্যাবলেট সর্বোচ্চ ৭.৮২ টাকায় বিক্রি করা যাবে। নির্দেশে এনপিপিএ বলেছে, প্রত্যেক খুচরো ব্যবসায়ী ও ডিলারকে দামে তালিকা সকলের নজরে আসার মতো জায়গায় টাঙিয়ে রাখতে হবে। যদি এই দামের অন্যথা করে কেউ ওষুধ বিক্রি করেন তাহলে উৎপাদক এবং মার্কেটিং কোম্পানি তার জন্য দায়ী থাকবে।


```