Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিডিএস পদে অনিল চৌহানের মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র, সিঁদুর অভিযানে বিরাট ভূমিকা ছিল তাঁর

জেনারেল চৌহানকে প্রথম সিডিএস পদে নিয়োগ করা হয় ২৮ সেপ্টেম্বর, ২০২২ সালে। দীর্ঘ সেনা জীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ দায়িত্ব সামলেছেন।

সিডিএস পদে অনিল চৌহানের মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র, সিঁদুর অভিযানে বিরাট ভূমিকা ছিল তাঁর

অনিল চৌহান

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 September 2025 08:08

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধান প্রতিরক্ষা কর্তা হিসেবে আরও আট মাস দায়িত্বে থাকছেন চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defence Staff) বা সিডিএস অনিল চৌহান (CDS Anil Chauhan)। আগামী ৩০ মে, ২০২৬ পর্যন্ত তাঁকে এই পদে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটি (ACC) তাঁর মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়। পাশাপাশি তিনি প্রতিরক্ষা মন্ত্রকের মিলিটারি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সেক্রেটারি পদেও কাজ চালিয়ে যাবেন।

অনিল চৌহানের দায়িত্ব ও পদক্ষেপ

জেনারেল চৌহানকে প্রথম সিডিএস পদে নিয়োগ করা হয় ২৮ সেপ্টেম্বর, ২০২২ সালে। দীর্ঘ সেনা জীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ দায়িত্ব সামলেছেন। সেনাবাহিনীতে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক, সেনা পদক এবং বিশিষ্ট সেবা পদকে সম্মানিত হয়েছেন।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগাম জঙ্গি হামলায় (Pahalgam Attack) ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে পাল্টা সেনা অভিযানে নেতৃত্ব দেন তিনি। 'অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নামে সেই অভিযান হয়েছিলেন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের (PoK) জঙ্গিঘাঁটি ধ্বংস করতে। জেনারেল চৌহান পরে জানান, রাতের অন্ধকারে অভিযান চালানোর সিদ্ধান্ত ছিল ইচ্ছাকৃত কারণ, একদিকে সেনার দক্ষতার ওপর আত্মবিশ্বাস, অন্যদিকে সাধারণ নাগরিকদের প্রাণহানির ঝুঁকি এড়ানোই ছিল লক্ষ্য।

কে এই অনিল চৌহান?

১৯৬১ সালে জন্ম নেওয়া জেনারেল অনিল চৌহান ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (খড়গবাসলা) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (দেহরাদূন)-এর প্রাক্তনী।

১৯৮১ সালে তিনি ভারতীয় সেনার ১১ গোরখা রাইফেলসে যোগ দেন।

কর্মজীবনে তিনি উত্তর কমান্ডের বারামুলা সেক্টরে একটি ইনফ্যান্ট্রি ডিভিশনের দায়িত্ব সামলেছেন মেজর জেনারেল পদে। পরে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে উত্তর-পূর্ব ভারতে এক কোরের নেতৃত্ব দেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি নিযুক্ত হন এবং ২০২১ সালের মে পর্যন্ত দায়িত্ব পালন করেন।

অবসর নেওয়ার পর ২০২২ সালে তিনি ফের দেশের প্রথম সারির সামরিক দায়িত্বে ফিরে আসেন সিডিএস হিসেবে। এবার মেয়াদ বৃদ্ধির ফলে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত দেশের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।


```