Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দেশের প্রথম জাতিভিত্তিক, ডিজিটাল জনগণনার দিনক্ষণ ঘোষণা কেন্দ্রের

২০১১ সালের পর হতে চলা এই জনগণনার প্রথম পর্যায় হবে ২০২৬ সালের ১ অক্টোবর এবং দ্বিতীয় দফায় হবে ২০২৭ সালের ১ মার্চ।

দেশের প্রথম জাতিভিত্তিক, ডিজিটাল জনগণনার দিনক্ষণ ঘোষণা কেন্দ্রের

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 16 June 2025 14:01

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে শুরু হতে চলেছে ১৬তম জাতীয় জনগণনা। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জনগণনার দিনক্ষণ জানাল। মোট দুদফায় চলবে এই প্রক্রিয়া। ২০১১ সালের পর হতে চলা এই জনগণনার প্রথম পর্যায় হবে ২০২৬ সালের ১ অক্টোবর এবং দ্বিতীয় দফায় হবে ২০২৭ সালের ১ মার্চ। রবিবার দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে জনগণনার প্রস্তুতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, রেজিস্ট্রার জেনারেল এবং ভারতের জনগণনা কমিশনার-সহ একাধিক শীর্ষ আধিকারিক।

প্রথম পর্যায়ে থাকবে গৃহতালিকা নির্ণয়ের কাজ। যার মধ্যে অন্তর্ভুক্ত হবে পারিবারিক সম্পদের বিবরণ, পারিবারিক আয়, বাড়ির অবস্থা এবং বাড়িতে কী কী সুযোগ-সুবিধা রয়েছে, এসব বিষয়ক। দ্বিতীয় পর্বে হবে জনগণনার মূল পর্ব অর্থাৎ জন্মহার ও নিয়ন্ত্রণ, আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সম্পর্কিত। এবারেই প্রথমবার জাতিভিত্তিক জনগণনা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, স্বাধীন ভারতের এই অষ্টম এবং দেশের মোট ১৬-তম জনগণনা হবে আরও একাধিক কারণে ঐতিহাসিক। এই প্রথমবার, জনগণনার আওতায় আনা হবে জাতি অনুসারে তথ্য সংগ্রহের প্রক্রিয়াও। অমিত শাহ জানিয়েছেনজনগণনার কাজ পরিচালনার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৩৪ লক্ষ গণনাকর্মী ও সুপারভাইজার এবং ১.৩ লক্ষেরও বেশি প্রশাসনিক কর্মী নিয়োগ করা হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালিত হবে অত্যাধুনিক ডিজিটাল মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে।

এই প্রথম জনগণনায় থাকছে নাগরিকদের জন্য সেল্ফ এনুমারেশন-এর সুযোগও। অর্থাৎ নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের এবং পরিবারের সদস্যদের তথ্য নিজেই দিতে পারবেন নাগরিকরা। দুই ধাপে চলবে এই জনগণনা। প্রথম ধাপ ‘হাউসলিস্টিং অপারেশন’ বা গৃহতালিকা তৈরির পর্যায়যেখানে প্রতিটি পরিবারের বসবাসের পরিস্থিতিসম্পত্তি এবং পরিকাঠামোর মতো তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় ধাপে ‘জনসংখ্যা গণনা,’ যেখানে ব্যক্তি পর্যায়ে জনসংখ্যার হারআর্থ-সামাজিকসাংস্কৃতিক এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেনপুরো প্রক্রিয়ার প্রতিটি স্তরে তথ্য সংগ্রহ থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত কঠোর তথ্য নিরাপত্তা বিধি মেনে চলা হবে। দেশজুড়ে এই বিশাল কর্মযজ্ঞে প্রথমবারের মতো জাতি অনুসারে তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে ইতিমধ্যেই ঐতিহাসিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতেএর ফলে দেশের জনমিতিগত কাঠামো এবং সামাজিক বাস্তবতাকে আরও বিশদভাবে বোঝা যাবে।


```