Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

করদাতা হলে রেশন নয়, ১.১৭ কোটি কার্ড বাতিলের পথে কেন্দ্র

শুধু তাই নয়, যাঁরা আর্থিকভাবে যোগ্য নন, তাঁদের কার্ডও খারিজ হয়ে যাবে।

করদাতা হলে রেশন নয়, ১.১৭ কোটি কার্ড বাতিলের পথে কেন্দ্র

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 September 2025 09:00

দ্য ওয়াল ব্যুরো: রেশন কার্ড (Ration Card) আর শুধু পরিচয়পত্র নয়, নাগরিকত্বের প্রমাণও নয়। ক্রমে খাদ্যসুরক্ষার আওতায় যাঁরা প্রকৃত সুবিধাভোগী নন, তাঁদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্র (Center on canceling 1.17 crore cards, not ration if taxpayers)। 

নরেন্দ্র মোদীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে—আয়করদাতারা রেশন পাবেন না। শুধু তাই নয়, যাঁরা আর্থিকভাবে যোগ্য নন, তাঁদের কার্ডও খারিজ হয়ে যাবে।

কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন দফতর ইতিমধ্যেই আয়কর দফতর ও সিবিডিটির কাছ থেকে করদাতাদের তথ্য নিয়েছে। সেই তথ্য মিলিয়ে দেখা হচ্ছে রেশন গ্রাহকদের তালিকার সঙ্গে। কেন্দ্রের হিসেব বলছে, এ পর্যন্ত সারা দেশে ১ কোটি ১৭ লক্ষ রেশন কার্ড সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সেগুলি তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।

তথ্য বলছে, ৯৪ লক্ষ ৭১ হাজার মানুষ আয়কর দিচ্ছেন অথচ রেশন সুবিধাও ভোগ করছেন। কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের ডেটা অনুযায়ী, ৫ লক্ষ ৩১ হাজার কার্ডধারী কোনও না কোনও সংস্থার মালিক। সড়ক ও পরিবহণ দফতরের তথ্য জানাচ্ছে, ১৭ লক্ষ ৫১ হাজার কার্ডধারীর নামে রয়েছে গাড়ি। অথচ জাতীয় খাদ্য সুরক্ষা আইনে স্পষ্ট, কেবল আর্থিকভাবে দুর্বল শ্রেণিই বিনামূল্যে বা সস্তায় রেশনের যোগ্য। সরকারি কর্মী, গাড়ির মালিক বা করদাতারা সেই তালিকায় পড়েন না।

কেন্দ্রের নির্দেশ, এঁরা যেন স্বেচ্ছায় নিজেদের রেশন কার্ড জমা দেন। নচেৎ জরিমানার মুখে পড়তে হবে। সরকারের দাবি, অবৈধ কার্ড বাতিল হলে প্রকৃত গরিবরা সুবিধা পাবেন।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের এক কর্তার কথায়, “রেশন সবার জন্য নয়। যারা প্রকৃত সুবিধাভোগী, তারাই পাবেন। ধনী, করদাতা বা গাড়ির মালিকরা বিনামূল্যে খাদ্য নেবেন, এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।”

শুধু দিল্লিতেই মিলেছে ৬ লক্ষ ৭২ হাজার এমন কার্ড, যাঁদের ব্যাংকে মোটা টাকা, জমি বা উচ্চপদে চাকরি রয়েছে। তাঁরাও রেশন নিচ্ছেন। গোটা দেশজুড়েই একই ছবি। তাই স্পষ্ট বার্তা দিয়েছে কেন্দ্র—করদাতা হলে রেশন নয়, কার্ডও বাতিল হবে।


```