Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দেশজুড়ে ট্রেনের ৭৫ হাজার কোচে বসছে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা বাড়াতে আর কী কী করছে রেল

যাত্রীদের নিরপত্তায় দেশজুড়ে ট্রেনের কোচের ভিতরে সিসিক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু কোচে নয় ট্রেনের ইঞ্জিনেও বসবে উন্নত ক্যামেরা ও ভিডিও রেকর্ডিং সিস্টেম।

দেশজুড়ে ট্রেনের ৭৫ হাজার কোচে বসছে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা বাড়াতে আর কী কী করছে রেল

শেষ আপডেট: 10 November 2023 12:50

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলের সার্বিক পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যাত্রী নিরাপত্তা বাড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে ভারতীয় রেলের তরফে। ইদানীং কালে পরপর কয়েকটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরপত্তায় দেশজুড়ে ট্রেনের কোচের ভিতরে সিসিক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু কোচে নয় ট্রেনের ইঞ্জিনেও বসবে উন্নত ক্যামেরা ও ভিডিও রেকর্ডিং সিস্টেম।

 বন্দে ভারত, র‌্যাপিড এক্সের মতো অত্যাধুনিক ট্রেন উপহার পাচ্ছে দেশবাসী। এতদিন যাত্রী নিরাপত্তার কথা ভেবে স্টেশনে স্টেশনে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছিল। পশ্চিমবঙ্গেও নির্ভয়া প্রকল্পে মহিলা যাত্রীদের সুরক্ষায় দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে স্টেশনগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। পাশাপাশি কয়েকটি দূরপাল্লার ট্রেন যেমন রাজধানী, শতাব্দী ও দুরন্তের মতো প্রিমিয়াম ট্রেনের কামরাতেও বসানো হয়েছিল সিসি ক্যামেরা। কিন্তু এবার সার্বিকভাবে দেশজুড়েই প্রায় ৭৫ হাজার কোচে নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে। পাশাপাশি,  ট্রেনের ১৫ হাজার ইঞ্জিনেও বসতে চলছে আরও উন্নত ক্যামেরা। এর পোশাকি নাম ‘ক্রিউ ভয়েস অ্যান্ড ভিডিও রেকর্ডিং সিস্টেম’। এক্ষেত্রে দুর্ঘটনার সময়ে ট্রেনচালকদের কেবিনে কী ঘটেছে তা ক্যামেরার মাধ্যমে জানা যাবে।

সাম্প্রতিক অতীতে বাহানাগা ট্রেন দুর্ঘটনা-সহ আরও কয়েকটি দুর্ঘটনার কারণ খুঁজতে রীতিমতো নাজেহাল হতে হয়েছে। ঠিক কী ঘটেছিল তা জানতে অনেক সময় লাগে তদন্তকারীদের। তাছাড়া ট্রেনের ভেতরেও নানা অপরাধমূলক ঘটনা ঘটে। সেসবের তদন্তও সঠিকভাবে করার জন্যই সিসিটিভি ক্যামেরার প্রয়োজনীয়তা দেখছে রেল।

রেল কর্তাদের দাবি, ট্রেনের কোচ এবং ড্রাইভারের কেবিনে ক্যামেরা থাকলে প্রকৃত ঘটনা সহজেই জানা যাবে। এই ধরনের ঘটনা আদালত অবধি গড়ালে তদন্তকারী সংস্থা ওই ফুটেজ প্রমাণ হিসেবে পেশ করার সুযোগও পাবে। পাশাপাশি অগ্নিকাণ্ড কিংবা জরুরি পরিস্থিতে দ্রুত পদক্ষেপও করা যাবে বলে আশাবাদী রেল কর্তারা।

ভারতীয় রেলের  সংস্থা ‘রেল টেল’-কে এই কাজের বরাত দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে কাজ সেভাবে এগোয়নি। ট্রেনের কোচ ও ইঞ্জিন মিলিয়ে প্রায় ৯০ হাজার সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা করেছে রেল। সে কাজ কবে শেষ হয় সেটাই দেখার।


```