Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়সড় সাইবার প্রতারণার ছক ফাঁস! দেশের ৪২টি জায়গায় সিবিআই অভিযান, গ্রেফতার ৯, শুরু তদন্ত

সিবিআই জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান শুরু হয়। 

বড়সড় সাইবার প্রতারণার ছক ফাঁস! দেশের ৪২টি জায়গায় সিবিআই অভিযান, গ্রেফতার ৯, শুরু তদন্ত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 June 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: সাইবার অপরাধের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। সংস্থাটি ‘অপারেশন চক্র-V’ অভিযানের অংশ হিসেবে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও উত্তরাখণ্ড মিলিয়ে মোট ৪২টি জায়গায় তল্লাশি চালিয়েছে।

CBI জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান শুরু হয়। তদন্তকারীদের দাবি, একটি সুসংগঠিত প্রতারণা চক্র প্রায় ৮.৫ লক্ষ ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ছক কষে রেখেছিল — যা ছড়িয়ে রয়েছে দেশের ৭০০-রও বেশি ব্যাঙ্কের শাখায়।

কীভাবে হচ্ছিল এই প্রতারণা?

এই ভুয়ো অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হচ্ছিল বিভিন্ন ডিজিটাল প্রতারণায়, যেমন - ভুয়ো পরিচয় দিয়ে টাকা নেওয়া, ভুয়ো বিজ্ঞাপন ও বিনিয়োগ প্রতারণা, UPI-এর মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া, প্রতারণার টাকা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তুলে নেওয়া।

CBI জানায়, এই গোটা চক্রে জড়িত রয়েছে ব্যাঙ্ক কর্মী, এজেন্ট, অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর, ব্যাঙ্ক করেসপন্ডেন্ট, ই-মিত্র ও দালালরা। সবাই মিলে KYC নিয়ম, রিস্ক অ্যাসেসমেন্ট ও গ্রাহক যাচাইয়ের প্রক্রিয়া ফাঁকি দিয়ে এই ভুয়ো অ্যাকাউন্টগুলি খুলতে সাহায্য করতেন।

কী কী ধারায় মামলা দায়ের?

এই ঘটনায় সিবিআই যে এফআইআর নথিভুক্ত করেছে, তাতে অপরাধমূলক ষড়যন্ত্র (criminal conspiracy), প্রতারণা (cheating), জালিয়াতি ও ভুয়ো নথি ব্যবহার (forgery and use of forged documents), দুর্নীতিরোধের আইনে ব্যাঙ্ক কর্মীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

তল্লাশির সময় তদন্তকারীরা গুরুত্বপূর্ণ নথিপত্র, মোবাইল ফোন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ফর্ম, KYC নথি ও ট্রানজ্যাকশনের তথ্য বাজেয়াপ্ত করেছেন। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে মিডিল ম্যান, এজেন্ট, অ্যাকাউন্ট হোল্ডার ও ব্যাঙ্ক করেসপন্ডেন্টরা।

কেন এই তদন্তে এত গুরুত্ব দিচ্ছে সরকার?

CBI জানায়, এই ভুয়ো অ্যাকাউন্টগুলিই হল বিভিন্ন ‘ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম’ বা অনলাইন আর্থিক প্রতারণার মূল ভিত্তি। তাই এই চক্র ভেঙে দেওয়াটা নাগরিকদের সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। CBI-র তরফে জানানো হয়েছে, ‘এই গোটা চক্র ভেঙে দেওয়া সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর অঙ্গীকারের প্রতিফলন, যাতে দেশের সাইবার পরিকাঠামো সুরক্ষিত থাকে।’

ডিজিটাল যুগে সাইবার প্রতারণার কবলে পড়ছেন বহু মানুষ। দেশের নানা প্রান্ত থেকে স্ক্যামের অভিযোগ উঠে আসছে। অনেকক্ষেত্রেই প্রতারকদের বিশেষ টার্গেট হয়ে সহায়সম্বল হারাচ্ছেন প্রবীণ নাগরিকরা।


```