Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Delhi Blast: রেড লাইটে থাকাকালীনই গাড়িতে বিস্ফোরণ! নম্বর প্লেটে হরিয়ানা-যোগ, কী বলছে পুলিশ

এখনও পর্যন্ত এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের ২২টি গাড়ি, এমনকী একটি ই-রিকশাও আগুনে পুড়ে যায়।

Delhi Blast: রেড লাইটে থাকাকালীনই গাড়িতে বিস্ফোরণ! নম্বর প্লেটে হরিয়ানা-যোগ, কী বলছে পুলিশ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 November 2025 22:52

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লালকেল্লার (Delhi Red Fort) সামনে সোমবার সন্ধেয় ভয়াবহ বিস্ফোরণের (Blast) কেন্দ্রবিন্দুতে ছিল একটি গাড়ি। আর সেই গাড়ি নিয়েই এখন চর্চা। সূত্রের খবর, ওই গাড়িটি সম্ভবত হরিয়ানার রেজিস্ট্রেশন করা (Haryana Registration) একটি হুন্ডাই আই১০ (Hyundai i20)। গাড়িটির মালিকের নাম নাদিম। কিন্তু প্রত্যক্ষদর্শীদের অনেকে বলছেন, সেটি মারুতি সুজুকির (Maruti Suzuki) কোনও গাড়ি ছিল।

এখনও পর্যন্ত এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের ২২টি গাড়ি, এমনকী একটি ই-রিকশাও আগুনে পুড়ে যায়।

দিল্লির পুলিশ কমিশনার জানান, এদিন সন্ধে ৬টা ৫২ মিনিটে ওই রাস্তায় লালবাতি (Red Light) থাকায় ওই গাড়িটি থেমে গেছিল। তবে মুহূর্তের মধ্যে সেই গাড়িতে বিস্ফোরণ ঘটে। তিনি আরও জানান, পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পুরো বিষয়টি জানানো হয়।

দিল্লি ফায়ার সার্ভিসের (Delhi Fire Service) ডেপুটি চিফ ফায়ার অফিসার এ কে মালিক জানিয়েছেন, বিস্ফোরণের ফলে যে আগুন ছড়ায়, তা নিয়ন্ত্রণে আসে সন্ধে ৭টা ২৯ মিনিট নাগাদ। প্রাথমিকভাবে সাতটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছিল।

হুন্ডাই আই২০ না মারুতি ডিজায়ার?

পুলিশের সূত্র বলছে, বিস্ফোরণ ঘটেছে একটি হুন্ডাই আই২০ গাড়িতে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গাড়িটি নাকি মারুতি সুইফট ডিজায়ার। ঘটনাস্থলের প্রাথমিক অবস্থান থেকে সঠিক গাড়ির মডেল বা রেজিস্ট্রেশন নম্বর এখনও নিশ্চিত করা যায়নি।

তদন্তকারীরা জানিয়েছেন, গাড়ির পিছনের দিকেই সম্ভবত বুট স্পেসে বিস্ফোরণ ঘটেছে। যদিও বিস্ফোরণের তীব্রতা প্রবল হলেও মাটিতে কোনও গর্ত তৈরি হয়নি।

এনআইএ-সহ ফরেন্সিক বিশেষজ্ঞদের দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তথ্য ও প্রমাণ সংগ্রহ করছে। গাড়িটির নম্বর, মডেল ও মালিকানা নির্ধারণ করাই এখন তদন্তের প্রধান লক্ষ্য।

বিস্ফোরণের প্রকৃতি এখনও স্পষ্ট নয়। তবে গোটা দেশের নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইন্দো–নেপাল সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফ ও গোয়েন্দা সংস্থাগুলিকে প্রত্যেক যাত্রীকে খুঁটিয়ে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে এটি একটি পরিকল্পিত বিস্ফোরণ। গাড়িটি কে বা কারা সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কাছাকাছি থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ ও এনআইএ কর্মকর্তারা।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে লালকেল্লা ও আশপাশের এলাকায় কড়া নজরদারি জারি করা হয়েছে। পর্যটক ও সাধারণ নাগরিকদের আপাতত সেই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

দিল্লি ফায়ার (New Delhi) সার্ভিস সূত্রে খবর, সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় সাতটি দমকল ইঞ্জিন এবং ১৫টি ক্যাট অ্যাম্বুল্যান্স। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।


```