Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খামোখা বিদেশিদের নাম থাকতে যাবে কেন? বিহারের ভোটার লিস্ট নিয়ে যা বললেন মুখ্য নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঘরে ঘরে গিয়ে চালানো সমীক্ষায় দেখা গিয়েছে, ৫২ লক্ষেরও বেশি ভোটার তাদের রেজিস্টার্ড ঠিকানায় অনুপস্থিত। আরও ১৮ লক্ষ ভোটার ইতিমধ্যে মৃত।

খামোখা বিদেশিদের নাম থাকতে যাবে কেন? বিহারের ভোটার লিস্ট নিয়ে যা বললেন মুখ্য নির্বাচন কমিশনার

জ্ঞানেশ কুমার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 July 2025 15:43

দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটার তালিকায় (Bihar Voter List) বিশেষ নিবিড় সংশোধন বা Special Intensive Revision (SIR) ঘিরে বিরোধীদের অভিযোগের জবাব দিল ভারতের নির্বাচন কমিশন (Election Commissioner)। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ভোটার তালিকা বিশুদ্ধ করার জন্য এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং সংবিধানসম্মত। মৃত, বিদেশি বা একাধিক স্থানে নাম থাকা ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়াকে পক্ষপাতিত্ব বলা যায় না বলেই মত নির্বাচন কমিশনের।

জ্ঞানেশ কুমারের প্রশ্ন, “একটা বিশুদ্ধ ভোটার তালিকা কি ন্যায়সঙ্গত নির্বাচন ও শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি নয়?” তিনি জানান, অযোগ্য ভোটারদের তালিকায় রেখে প্রথমে বিহারে, পরে গোটা দেশে নির্বাচন চালালে তা সংবিধানের পরিপন্থী হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঘরে ঘরে গিয়ে চালানো সমীক্ষায় দেখা গিয়েছে, ৫২ লক্ষেরও বেশি ভোটার তাদের রেজিস্টার্ড ঠিকানায় অনুপস্থিত। আরও ১৮ লক্ষ ভোটার ইতিমধ্যে মৃত। পাশাপাশি, প্রায় ১ লক্ষ ভোটারকে খুঁজে পাওয়া যায়নি, এবং ১৫ লক্ষ ভোটার তালিকা সংশোধনের জন্য ফর্মই জমা দেননি।

মোট ৭ কোটি ১৭ লক্ষ ভোটারের ফর্ম ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে বহু জায়গায় অনিয়ম ধরা পড়েছে, যেগুলো ডুপ্লিকেট, অবৈধ বা অনুপস্থিত এন্ট্রির মতো।

ভোটার তালিকা সংশোধনের সময় কমিশনের নাগরিকত্ব যাচাই করার অধিকার রয়েছে কিনা, এই প্রশ্নে দায়ের হওয়া মামলার জবাবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় কমিশন। তারা জানায়, সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ এবং Representation of the People Act, 1950-এর ১৬ ও ১৯ ধারা অনুযায়ী, ভোটার তালিকায় শুধুমাত্র ভারতীয় নাগরিকদের নাম থাকাই সংবিধানসম্মত।

উপনির্বাচন কমিশনার সঞ্জয় কুমার বলেন, “ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার যোগ্যতা নির্ধারণ করতে কমিশনের হাতে নাগরিকত্ব যাচাইয়ের পূর্ণ অধিকার রয়েছে।”

মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিহারে এই বিশেষ তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সব বড় রাজনৈতিক দলই অংশ নিয়েছে। প্রায় ১.৫ লক্ষ বুথ স্তরের এজেন্ট এই কাজে নিযুক্ত ছিলেন, যাঁরা রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে সমর্থন করেছেন।

কমিশনের বক্তব্য, বিহার থেকে শুরু করে দেশব্যাপী এই সংশোধন অভিযান সম্পূর্ণ সংবিধানসম্মত ও আইনসিদ্ধ। ভোটার তালিকা বিশুদ্ধ রাখা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশনের এমন পদক্ষেপ অবশ্যই জরুরি।


```