Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনে ভারতের যোগের প্রমাণ নেই, ডিগবাজি কানাডার

একই রিপোর্টে অবশ্য ভারত সরকারের বিরুদ্ধে কানাডার নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ তোলা হয়েছে।

খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনে ভারতের যোগের প্রমাণ নেই, ডিগবাজি কানাডার

ভারত ওই রিপোর্টে উল্লিখিত যাবতীয় অভিযোগ নস্যাৎ করছে।

শেষ আপডেট: 30 January 2025 10:59

দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের সরাসরি যোগাযোগের কোনও প্রমাণ নেই। প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগের একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়াল কানাডা। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডো এর আগে পার্লামেন্ট ও বাইরেও অভিযোগ তুলেছিলেন যে, কানাডার মাটিতে নিজ্জর খুনে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সরাসরি হাত রয়েছে। সেই প্রমাণও কানাডা সরকারের কাছে আছে। যাকে তুড়ি মেরে নস্যাৎ করে দিয়েছিল নয়াদিল্লি।

এবার সরকারি সেই দাবি থেকে উল্টো ডিগবাজি খেয়ে কানাডার একটি কমিশন রিপোর্ট বলেছে, নিজ্জর খুনের সঙ্গে কোনও বিদেশি রাষ্ট্রের যোগাযোগ থাকার অকাট্য যোগসূত্রের প্রমাণ নেই। পাবলিক এনকোয়ারি ইন্টু ফরেন ইন্টারফেরেন্স ইন ফেডারেল ইলেকটোরাল প্রসেসেস অ্যান্ড ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশন শীর্ষক ১২৩ পাতার এক কমিশন রিপোর্টে এই কথা বলা হয়েছে।

এই একই রিপোর্টে অবশ্য ভারত সরকারের বিরুদ্ধে কানাডার নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ তোলা হয়েছে। যা তৎক্ষণাৎ খণ্ডন করেছে নয়াদিল্লির বিদেশ মন্ত্রক। মন্ত্রকের তরফে বলা হয়েছে, কানাডা ধারাবাহিকভাবে ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়ে চলেছে। যার ফলে সেখানে অবৈধ অনুপ্রবেশ এবং সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ ঘটে চলেছে। ভারত ওই রিপোর্টে উল্লিখিত যাবতীয় অভিযোগ নস্যাৎ করছে।


```