Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

জালিয়াতির মামলায় জরিমানা মকুব ট্রাম্পের, প্রেসিডেন্টের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে মার্কিন প্রশাসন

অপরাধের তুলনায় গুরু দণ্ড দেওয়া হয়েছে ট্রাম্পকে। একই মামলায় দোষী সাব্যস্ত তাঁর দুই পুত্র। রায় ঘোষণার পর উচ্ছ্বসিত ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ স্পেশ্যালে লিখেছেন, দারুণ খবর। আপিল আদালতের বিচারপতিকে কৃতজ্ঞতা ন্যায় বিচার করায়। ট্রাম্প এই রায়কে তাঁর বিজয় বলে ঘোষণা করেছেন।  

জালিয়াতির মামলায় জরিমানা মকুব ট্রাম্পের, প্রেসিডেন্টের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে মার্কিন প্রশাসন

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 22 August 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্ক থেকে সুবিধাজনক শর্তে ঋণ পেতে নিজের প্রতিষ্ঠান সম্পত্তি বাড়িয়ে দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই অভিযোগে নিউইয়র্কের একটি আদালত তাঁকে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করে ৫০০ মিলিয়ন ডলার জরিমানা করেছিল। ভারতীয় সময় শুক্রবার ভোরে নিউইয়র্কের আপিল আদালত ট্রাম্পকে বিপুল অঙ্কের জরিমানা থেকে অনেটাই রেহাই দিয়েছে। আপিল আদালতের বক্তব্য, অপরাধের তুলনায় গুরু দণ্ড দেওয়া হয়েছে ট্রাম্পকে। একই মামলায় দোষী সাব্যস্ত তাঁর দুই পুত্র। রায় ঘোষণার পর উচ্ছ্বসিত ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ স্পেশ্যালে লিখেছেন, দারুণ খবর। আপিল আদালতের বিচারপতিকে কৃতজ্ঞতা ন্যায় বিচার করায়। ট্রাম্প এই রায়কে তাঁর বিজয় বলে ঘোষণা করেছেন।  

 

ট্রাম্পের বিরুদ্ধে মামলা যখন  দায়ের হয় তিনি তখন প্রেসিডেন্ট ছিলেন না। তবে এখন সর্ব শক্তিমান প্রেসিডেন্ট পদে আসীন হলেও সাজা থেকে রেহাই পাচ্ছেন না তিনি। এমনকী জরিমানার অঙ্ক কমানোর রায়ের বিরোধিতা করতে উচ্চতর আদালতে যাবে মার্কিন বিচারমন্ত্রক। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল সাংবাদিক বৈঠক করে বলেছেন প্রেসিডেন্টকে সাজা থেকে রেহাই দেয়নি। এটা আমাদের বিরাট জয়। আমরা জরিমানা অঙ্ক বহাল রাখার আপ্রাণ চেষ্টা চালাব। নিম্ন আদালতের বিচারক  এনগোরন ট্রাম্পকে প্রথমে ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা করেছিলেন। কিস্তিতে পরিশোধ করলে সেই অঙ্ক বেড়ে হত ৫০০ মিলিয়ন ডলার।

অন্যদিকে, নিউইয়র্কের আপিল আদালতের বিচারপতি পিটার মিলটন, বৃহস্পতিবারের রায়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ছেলেরা অবশ্যই জালিয়াতির সঙ্গে জড়িত ছিল। তাঁরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ জালিয়াতি করে বাড়িয়ে দেখিয়েছিলেন। এজন্য ব্যাঙ্কের ক্ষতিপূরণ বাবদ জরিমানার টাকা অবশ্যই দিতে হবে। তবে এই অপরাধে ৫০০ মিলিয়ন ডলার জরিমানা বড্ড বেশি।

এই রায়কে হাতিয়ার করে ট্রাম্প আরও বলেছেন, নিম্ন আদালতের রায়ের উদ্দেশ্য ছিল তাঁর ব্যবসা ধ্বংস করা।গোটা নিউইয়র্কের ব্যবসায় এর প্রভাব পড়ত। আমি আপিল বিভাগের বিচারপতির সাহসিকতার প্রশংসা করছি।

জবাবে নিউইয়র্কের অ্যাটর্নি লেটিশিয়া জেমস বলেন, আপিল বিভাগের রায়ে আমরা খুশি নই। আমরা উচ্চ আদালতে গিয়ে জরিমানার পুরনো অঙ্কই আদায় করার চেষ্টা চালাব। দএ বছর আগে ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লেটিশিয়া জেমসই জালুয়াতির মামলাটি দায়ের করেছিলেন।


```