Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পের নজরে এবার সাড়ে ৫ কোটি ভিসাধারী, ইতিহাসের বৃহত্তম বিতাড়নের পথে আমেরিকা

আমেরিকায় অনুমতি পাওয়া বিদেশিদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ধরপাকড় চলছে। এরই মাঝে সংবাদ সংস্থা এপি-কে এক প্রশ্নের লিখিত জবাবে মার্কিন বিদেশ মন্ত্রক বলেছে, সব মার্কিন ভিসাধারী কাগজপত্র পাওয়ার যোগ্য কি না তা নির্ধারণের জন্য তাদের 'ক্রমাগত ঝাড়াই-বাছাই' করা হয়।

ট্রাম্পের নজরে এবার সাড়ে ৫ কোটি ভিসাধারী, ইতিহাসের বৃহত্তম বিতাড়নের পথে আমেরিকা

কোনও অভিবাসীর ভিসা পাওয়ার যোগ্যতা না থাকলে, সেই সংক্রান্ত তথ্য পাওয়া মাত্রই ওই বিদেশিদের ভিসা বাতিল করা হবে।

শেষ আপডেট: 22 August 2025 10:42

দ্য ওয়াল ব্যুরো: ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার জানিয়েছেবৈধ মার্কিন ভিসাধারী সাড়ে পাঁচ কোটিরও বেশি বিদেশিকে বহিষ্কার করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমেরিকায় অনুমতি পাওয়া বিদেশিদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ধরপাকড় চলছে। এরই মাঝে সংবাদ সংস্থা এপি-কে এক প্রশ্নের লিখিত জবাবে মার্কিন বিদেশ মন্ত্রক বলেছেসব মার্কিন ভিসাধারী কাগজপত্র পাওয়ার যোগ্য কি না তা নির্ধারণের জন্য তাদের 'ক্রমাগত ঝাড়াই-বাছাইকরা হয়।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, কোনও অভিবাসীর ভিসা পাওয়ার যোগ্যতা না থাকলে, সেই সংক্রান্ত তথ্য পাওয়া মাত্রই ওই বিদেশিদের ভিসা বাতিল করা হবে। সেই ক্ষেত্রে যে কোনও বৈধ ভিসাধারী আমেরিকায় বসবাস করলে তাকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো হবে। মার্কিন বিদেশ মন্ত্রক বলেছে, যাদের আমেরিকায় থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, যারা জননিরাপত্তার জন্য হুমকি, যে কোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতসেই সব ব্যক্তিদের ভিসা যে কোনও সময় বাতিল করা হবে।

বৃহস্পতিবার মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেনবাণিজ্যিক ট্রাক চালকদের জন্য এখনই শ্রম ভিসা দেওয়া বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। তিনি বলেনএই পরিবর্তন অবিলম্বে কার্যকর হয়েছে। তাঁর কথায়, 'আমেরিকার রাস্তায় বড় ট্রাক্টর-ট্রেলার ট্রাক চালানো বিদেশি চালকদের ক্রমবর্ধমান সংখ্যা মার্কিন জীবনকে বিপন্ন করছে এবং সেদেশের ট্রাক চালকদের জীবিকা হ্রাস করছে।প্রসঙ্গতসম্প্রতি এক শিখ ট্রাক চালকের ভুলে প্রাণ হারিয়েছিলেন তিন মার্কিন নাগরিক। সেই পরিপ্রেক্ষিতে এই কড়াকড়ি আমেরিকার।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছিলেন। এবার তাঁর প্রশাসন ফের আমেরিকায় বসবাসকারী বিদেশিদের দেশ থেকে বিতাড়িত করার দিকে একটি বড় পদক্ষেপ করতে চলেছে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। আর এবার ট্রাম্পের কোপ পড়বে বৈধভাবে আমেরিকায় বসবাসকারী বিদেশিরা।

ট্রাম্প প্রশাসন অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের পাশাপাশি শিক্ষার্থী ও ভিজিটর এক্সচেঞ্জ ভিসাধারীদের বহিষ্কারের দিকে তাক করেছে। এই আবহে মার্কিন বিদেশ মন্ত্রকের নতুন এই বয়ানে স্পষ্ট যে, যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়েছে, তাদের ভিসাও হঠাৎ করে বাতিল করা হতে পারে এবং সেদেশ থেকে বহিষ্কার করা হতে পারে।


```