Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিজেপিতে বড় রদবদল, এতদিনে দলের নতুন কার্যনির্বাহী সভাপতি নিয়োগ করল পার্লামেন্টারি বোর্ড

বিহার ভোটের পর বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড় রকমের রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছিল। হলও তাই। 

বিজেপিতে বড় রদবদল, এতদিনে দলের নতুন কার্যনির্বাহী সভাপতি নিয়োগ করল পার্লামেন্টারি বোর্ড

নীতিন নবীন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 December 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: বিহার ভোটের পর বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড় রকমের রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছিল। হলও তাই। দলের জাতীয় কার্যনির্বাহী সভাপতি (BJP new national working president) হিসেবে নিযুক্ত করা হল বিহারের মন্ত্রী নীতিন নবীনকে( Nitin Nabin)। রবিবারই দলীয় সংসদীয় বোর্ডের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং একটি বিবৃতিতে জানিয়েছেন, “বিজেপির সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে বিহার সরকারের মন্ত্রী শ্রী নীতিন নবীনকে ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিয়োগ করা হবে।” নীতিন নবীন বর্তমানে নীতীশ কুমার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্য। 

বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে জগৎপ্রকাশ নাড্ডার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু প্রায় ২ বছর হয়ে গেল দলের নতুন সভাপতি নির্বাচন করতে পারেনি কেন্দ্রে শাসক দল। রবিবার দলের পার্লামেন্টারি পার্টি একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা কার্যনির্বাহী সভাপতি নিয়োগ করল। যার অর্থ এখনও নাড্ডার বিকল্প পুরোপুরি পায়নি দল ও সঙ্ঘ পরিবার। শেষ কবে বিজেপির কেন্দ্রীয় সংগঠনে এভাবে ওয়ার্কিং প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে অনেকেই মনে করে বলতে পারবেন না।

বিজেপি সভাপতি পদে জেপি নাড্ডা দায়িত্ব গ্রহণ করেছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে। তাঁর মেয়াদ শেষ হয়ে গেছিল গত লোকসভা ভোটের আগেই। কিন্তু ভোটের আগে সভাপতি বদল না করে তাঁকেই রেখে দেওয়া হয়েছিল।

কে এই নীতিন নবীন? (Who is Nitin Nabin)

বিহারের রাজনীতিতে নীতিন নবীন পরিচিত ও অভিজ্ঞ মুখ। পটনায় জন্ম তাঁর। প্রয়াত নবীন কিশোর প্রসাদ সিংহের ছেলে তিনি। নবীন কিশোর ছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা ও প্রাক্তন বিধায়ক। বাবার মৃত্যুর পর নীতিন নবীন সক্রিয় নির্বাচনী রাজনীতিতে নামেন।

পটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি বহুদিনের জনপ্রিয় বিধায়ক। ২০০৬ সালের উপনির্বাচনে প্রথম জয়ের পর থেকে টানা চারবার—২০১০, ২০১৫, ২০২০ এবং ২০২৫ সালে—বিধানসভা নির্বাচনে জিতেছেন। তাঁর ধারাবাহিক সাফল্য তাঁকে বিহারে বিজেপির অন্যতম শক্তিশালী ও নির্ভরযোগ্য নেতার জায়গায় পৌঁছে দেয়।

বিহারে নীতীশ কুমারের বর্তমান মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দুটি দফতরের দায়িত্ব পেয়েছেন বাঁকিপুরের বিধায়ক নীতিন নবীন। তাঁকে সড়ক নির্মাণ দফতর (Road Construction Department) এবং নগর উন্নয়ন ও আবাসন দফতরের (Urban Development & Housing Department) দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মনে করা হচ্ছে, জাতীয় স্তরে তাঁকে সংগঠনের বড় দায়িত্ব দেওয়ার পর বিহার মন্ত্রিসভার দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হবে।


```