Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদের

মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দেহাবশেষগুলি কত দিনের পুরনো, কীভাবে ওখানে এল, সেটিও স্পষ্ট নয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন গোটা বিষয়টি।

বেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 18 June 2025 22:21

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর বেগুর এলাকার একটি আবাসনের ভিতরে থাকা পরকোলেশন পিট থেকে উদ্ধার হল মানুষের খুলি ও হাড়গোড়। পুলিশ জানিয়েছে, ১৬ জুন বৃষ্টির জল মাটির নীচে পাঠানোর জন্য ওই পিট পরিষ্কার করতে যান কয়েকজন। পাওয়া যায় মাথার খুলি ও কঙ্কাল।

ঘটনাটি নিউ মাইকো লেআউটের ‘এমএন ক্রিডেন্স ফ্লোরা’ আবাসনের। আবাসিক কল্যাণ সমিতির (RWA) উদ্যোগে পিট পরিষ্কারের কাজে নিযুক্ত কর্মীরা প্রথম হাড়গোড়গুলি দেখতে পান। পরে কল্যাণ সমিতির সভাপতির পক্ষ থেকে বেগুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলা (UDR) রুজু করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেহাবশেষগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বেগুর থানার এক আধিকারিক জানান, পুরো বিষয়টি বিশ্লেষণ করে জানতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দেহাবশেষগুলি কত দিনের পুরনো, কীভাবে ওখানে এল, সেটিও স্পষ্ট নয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন গোটা বিষয়টি।

এর মধ্যেই দক্ষিণ বেঙ্গালুরুতে আরও এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত সপ্তাহে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে বছর ৩৬-এর এক মহিলার দেহ। পুলিশ সূত্রে খবর, পুর্নপ্রজ্ঞা লেআউট এলাকার হোটেলে ওই মহিলাকে খুন করেন তাঁর প্রেমিক। ঘটনার দু'দিন পর মিলেছে দেহ।

অভিযুক্ত ইয়শস, বছর ২৫-এর এক সফটওয়্যার ইঞ্জিনিয়র, কেঙ্গেরির বাসিন্দা, একই এলাকার বাসিন্দা ছিলেন নিহত মহিলাও। জানা গিয়েছে, বছর খানেক ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তবে গত কয়েক মাসে মহিলা দূরত্ব তৈরি করতে শুরু করেছিলেন। আক্রোশেই জেরেই খুন করা হয়েছে বলে মনে করছেন আধিকারিকরা।


```