Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

ক্যানসারে মৃত্যু ছেলের, বংশরক্ষায় শুক্রাণু সংরক্ষণের আর্জি মায়ের, সায় দিল মুম্বই হাইকোর্ট

গত ১৬ ফেব্রুয়ারি ছেলের মৃত্যু হয়। এরপর ওই মহিলা সংরক্ষিত শুক্রাণু গুজরাতের (Gujarat) একটি ফার্টিলিটি ক্লিনিকে স্থানান্তরের আবেদন জানান, যেখানে চিকিৎসা পরামর্শ নেওয়া সম্ভব হত। কিন্তু মুম্বইয়ের ক্লিনিক কর্তৃপক্ষ আইনগত নির্দেশ ছাড়া তা করতে অস্বীকার করে।

ক্যানসারে মৃত্যু ছেলের, বংশরক্ষায় শুক্রাণু সংরক্ষণের আর্জি মায়ের, সায় দিল মুম্বই হাইকোর্ট

প্রতীকী ছবি (এআই)

শেষ আপডেট: 28 June 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২১ বছর বয়সেই ক্যানসারে (Cancer) প্রাণ হারিয়েছেন এক যুবক। মৃত্যুর আগেই চিকিৎসকের পরামর্শে সংরক্ষণ করেছিলেন নিজের শুক্রাণু, কারণ তিনি জানতেন কেমোথেরাপির (Chemotherapy) ফলে প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে (Frozen Semen of a 21-year-old cancer patient)। এখন ছেলে বেঁচে নেই, কিন্তু তাঁর মা চাইছেন সেই শুক্রাণু থেকেই ভবিষ্যতে সন্তানের জন্ম দিতে, যাতে তাঁদের পারিবারিক বংশরক্ষা সম্ভব হয়। তবে এক আইনি জটিলতায় তা আটকে ছিল। শেষমেশ মুম্বই হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হয়ে ছেলের শুক্রাণু সংরক্ষণের অনুমতি পেলেন মা।

জানা গিয়েছে, আবেদনকারী মুম্বইয়ের (Mumbai) সান্তাক্রুজ এলাকার বাসিন্দা। তিনি জানান, তাঁর ছেলে ইউইং সারকোমা নামক এক বিরল হাড় ও টিস্যু ক্যানসারে আক্রান্ত ছিলেন। কেমোথেরাপির আগে অনকোলজিস্টের পরামর্শে শুক্রাণু সংরক্ষণ করা হয়েছিল। পরিবারের বিশ্বাস ছিল যে ছেলে সুস্থ হয়ে উঠবে। কিন্তু তাঁরা জানতেন না, কাউকে না জানিয়েই ওই যুবক একটি ফর্মে সই করে গিয়েছিলেন যাতে লেখা ছিল, সে মারা গেলে তার শুক্রাণু নষ্ট করে দিতে হবে।

গত ১৬ ফেব্রুয়ারি ছেলের মৃত্যু হয়। এরপর ওই মহিলা সংরক্ষিত শুক্রাণু গুজরাতের (Gujarat) একটি ফার্টিলিটি ক্লিনিকে স্থানান্তরের আবেদন জানান, যেখানে চিকিৎসা পরামর্শ নেওয়া সম্ভব হত। কিন্তু মুম্বইয়ের ক্লিনিক কর্তৃপক্ষ আইনগত নির্দেশ ছাড়া তা করতে অস্বীকার করে।

পরিস্থিতি জটিল হয়ে পড়ায় মহিলা একাধিক সরকারি দফতরে চিঠি লেখেন। সাড়া না পেয়ে মুম্বই হাইকোর্টে আবেদন জানান। বিচারপতি মণীষ পিটালে (Justice Manish Pitale) মামলার শুনানির সময় বলেন, অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি (ART) আইন, ২০২১ অনুযায়ী মৃত ব্যক্তির গ্যামেট (শুক্রাণু বা ডিম্বাণু) কীভাবে ব্যবহৃত হবে, তা নিয়ে সুস্পষ্ট ধারণা থাকা উচিত।

আদালতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট যশোদীপ দেশমুখ জানান, এর আগে দিল্লি হাইকোর্টে এক মামলায় মৃত ব্যক্তির শুক্রাণু তাঁর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে মৃত যুবক মৃত্যুর পরে শুক্রাণু নষ্ট করার নির্দেশ দিয়েই গিয়েছিলেন। এর উত্তরে বিচারপতি পিটালে জানান, যেহেতু বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং আবেদনকারীর ছেলে অবিবাহিত ছিলেন। তাই এই প্রশ্নগুলো ভেবে দেখা প্রয়োজন। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত মুম্বইয়ের ক্লিনিকটিকে সংরক্ষিত শুক্রাণু নষ্ট না করার নির্দেশ দেয় আদালত (Court orders preservation of dead man's semen)।


```