Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সাত সকালে দিল্লির ডিপিএস দ্বারকায় বোমার হুমকি, নিরাপদে সরানো হল ছাত্রছাত্রীদের

দিল্লিতে এমন ঘটনা একাধিকবার হয়েছে। বহু স্কুল আগেও বোমার হুমকি পেয়েছে। কিন্তু কখনওই কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি।

সাত সকালে দিল্লির ডিপিএস দ্বারকায় বোমার হুমকি, নিরাপদে সরানো হল ছাত্রছাত্রীদের

ঘটনাস্থলের ছবি (সংগৃহীত)

গার্গী দাস

শেষ আপডেট: 18 August 2025 08:43

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সাত সকালে আতঙ্ক ছড়াল দিল্লির ডিপিএস (Delhi Public School) দ্বারকায়। ফোনে বোমার হুমকি আসতেই তড়িঘড়ি স্কুল খালি করে দেওয়া হয়। নিরাপদে সরিয়ে নেওয়া হয় ছাত্রছাত্রী ও শিক্ষকদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস ও বম্ব ডিসপোজাল টিম। স্কুল চত্বরে শুরু হয়েছে তল্লাশি।

দিল্লি ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে, বম্ব ডিসপোজাল টিম স্কুলের প্রতিটা অংশ খতিয়ে দেখছে। যদিও এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক মেলেনি।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের জুলাই মাসে বেঙ্গালুরুর অন্তত ৪০টি বেসরকারি স্কুলে বোমার হুমকি এসেছিল। ইমেল করে হুমকি দেওয়া হয়, একাধিক শ্রেণিকক্ষে ট্রাইনাইট্রোটলুইন (TNT) রাখা হয়েছে বলে জানানো হয়। সঙ্গে ছিল ভয়ঙ্কর বার্তা। লেখা ছিল, 'আমি তোমাদের কাউকে ছাড়ব না। একটিও প্রাণ বাঁচবে না। খবর দেখে আমি আনন্দ পাব, যখন বাবা-মায়েরা স্কুলে এসে তাঁদের সন্তানের ঠান্ডা, টুকরো টুকরো দেহ দেখবেন।'

সে সময় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বেঙ্গালুরুর আর আর নগর, কেনগেরি-সহ একাধিক এলাকায়। বিপুল সংখ্যক পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ দল ও জরুরি পরিষেবা নামানো হয় তল্লাশিতে। যদিও শেষ পর্যন্ত কোনও বিস্ফোরক মেলেনি।

দিল্লিতেও এমন ঘটনা একাধিকবার হয়েছে। দিল্লির বহু স্কুল আগেও বোমার হুমকি পেয়েছে। কিন্তু কখনওই কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। সপ্তাহের শুরুতে এমন ঘটনায় রীতিমতো বিরক্ত ও আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ। ভয় পাচ্ছেন অভিভাবকরাও।


```