Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টগবগিয়ে ফুটছে আরব সাগর, গুজরাত উপকূলে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ‘ফুটন্ত’ জল! ব্যাপারটা কী?

গুজরাত ও মহারাষ্ট্র উপকূলে আরব সাগরের জলে দেখা দিয়েছে রহস্যময় ‘বয়েলিং এফেক্ট’।

টগবগিয়ে ফুটছে আরব সাগর, গুজরাত উপকূলে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ‘ফুটন্ত’ জল! ব্যাপারটা কী?

রহস্যময় ‘বয়েলিং এফেক্ট’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 January 2026 23:45

দ্য ওয়াল ব্যুরো: মাইলের পর মাইল জুড়ে যেন টগবগ করে ফুটছে সমুদ্র। মহারাষ্ট্রের পালঘর ও গুজরাতের (Gujarat Coast) বিস্তীর্ণ উপকূলবর্তী আরব সাগরে (Arab Sea) ধরা পড়েছে এক ভয়ানক ও অস্বাভাবিক দৃশ্য। কিন্তু জল গরম হয়ে ফুটছে না, সমুদ্রের তলদেশ থেকে রহস্যময় বুদবুদ উঠে আসছে একটানা। এই ‘বয়েলিং এফেক্ট’-এর (Boiling Effect) ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর তাতেই আতঙ্কে ঘুম উড়েছে উপকূলের মৎস্যজীবীদের।

পালঘর জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গিয়েছে, গুজরাত উপকূল সংলগ্ন আরব সাগরের বিস্তীর্ণ অংশ জুড়েই এই ঘটনা নজরে এসেছে। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে। যদিও পালঘর বিপর্যয় মোকাবিলা দপ্তরের দাবি, প্রাথমিক ভাবে এই মুহূর্তে চরম আতঙ্কের কোনও কারণ নেই।

তবে বিষয়টি যে অত্যন্ত অস্বাভাবিক, তা মানছেন প্রশাসনিক কর্তারা। বিপর্যয় মোকাবিলা সেলের প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন, সমুদ্রের তলদেশে মিথেন গ্যাস লিক করে থাকতে পারে। পাশাপাশি ওএনজিসি-র (ONGC) কোনও পাইপলাইন ফেটেও গ্যাস বেরিয়ে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই গ্যাসই বুদবুদের আকারে উপরিভাগে উঠে আসছে বলে অনুমান। ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মুম্বই হাই ফিল্ডের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটায় উদ্বেগ আরও বেড়েছে। কারণ এই অঞ্চলটি ভারতের তেল ও গ্যাস উত্তোলনের অন্যতম প্রধান কেন্দ্র। সমুদ্রের নীচে রয়েছে অসংখ্য পাইপলাইন। সেই কারণেই প্রশাসনের আশঙ্কা, ওএনজিসি-র কোনও তেল বা গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সেখান থেকেই এই বুদবুদ তৈরি হতে পারে।

এই অনুমান সত্যি হলে বড় মাপের পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা থাকছে। পাশাপাশি যদি মিথেন বা অন্য কোনও দাহ্য গ্যাস লিক করে থাকে, তা হলে ওই জলপথে চলাচলকারী জাহাজ এবং মৎস্যজীবীদের জন্য গুরুতর বিপদের কারণ হয়ে উঠতে পারে।

ঘটনার তদন্তে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS)-এর একটি বিশেষ দলকে নির্দেশ দিয়েছে সরকার। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভূ-গর্ভস্থ টেকটনিক প্লেটের নড়াচড়া অথবা মিথেন গ্যাস লিকের ফলেই এই পরিস্থিতি তৈরি হতে পারে। তবে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান কোস্ট গার্ডও।
 


```