রান্নাঘরের দেওয়াল জুড়ে লেখা, 'আমার আত্মহত্যা করছি'। ঘরে ছড়ানো দেহ। একটি দুটি নয় পরপর পাঁচটি। এমন ঘটনায় রীতিমতো শিউরে উঠেছে উত্তরপ্রদেশের মথুরা Uttar Pradesh Mathura। এই ঘটনা যেন মনে করাচ্ছে দিল্লির বহুচর্চিত বুরারি কাণ্ডের স্মৃতি। উত্তরপ্রদেশের মথুরায় ঘর থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ জনের নিথর দেহ, যার মধ্যে রয়েছে তিনটি শিশু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মথুরা জেলার মহাবন Mahavan থানা এলাকায়।

ছবিঃ গ্রাফিক্স দ্য ওয়াল
শেষ আপডেট: 10 February 2026 18:28
দ্য ওয়াল ব্যুরো: রান্নাঘরের দেওয়াল জুড়ে লেখা, 'আমার আত্মহত্যা করছি'। ঘরে ছড়ানো দেহ। একটি দুটি নয় পরপর পাঁচটি। এমন ঘটনায় রীতিমতো শিউরে উঠেছে উত্তরপ্রদেশের মথুরা Uttar Pradesh Mathura। এই ঘটনা যেন মনে করাচ্ছে দিল্লির বহুচর্চিত বুরারি কাণ্ডের স্মৃতি। উত্তরপ্রদেশের মথুরায় ঘর থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ জনের নিথর দেহ, যার মধ্যে রয়েছে তিনটি শিশু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মথুরা জেলার মহাবন Mahavan থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকে বাড়ির ভেতর কোনও রকম সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। অনেকক্ষণ দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে উঁকি দিতেই চমকে ওঠেন তাঁরা। দেখা যায়, স্বামী-স্ত্রী ও তাঁদের তিন সন্তান ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পাঁচ জনকেই মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ঘরের ভিতর থেকে একটি দুধভর্তি গ্লাসও উদ্ধার হয়েছে। রান্নাঘরের দেওয়ালে লেখা ছিল, ‘আমরা আত্মহত্যা Suicide করছি’। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুধে বিষ মিশিয়ে তা পান করেই আত্মঘাতী হয়েছেন পরিবারের সদস্যরা। তবে এই চরম সিদ্ধান্তের পেছনে কী কারণ ছিল, তা এখনও স্পষ্ট নয়।
মৃতদের পরিচয় জানিয়েছে পুলিশ। ৩৫ বছর বয়সি কৃষক মনীশ, তাঁর স্ত্রী সীমা এবং তাঁদের তিন সন্তান,পাঁচ বছরের হানি, চার বছরের প্রিয়াংশী ও দুই বছরের পঙ্কজ। মনীশের দুই ভাই পাশের বাড়িতেই থাকতেন। তাঁদের পাশাপাশি অন্যান্য প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের এক আত্মীয় জানিয়েছেন, ২০১৮ সালে মনীশ ও সীমার বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে বিশেষ অশান্তির কথা শোনা যায়নি বলেই দাবি পরিবারের।
এই ঘটনাকে কেন্দ্র করেই ফের উঠে আসছে ২০১৮ সালের দিল্লির বুরারিকাণ্ডের প্রসঙ্গ। ওই বছরের ১ জুলাই একটি বাড়ি থেকে একই পরিবারের ১১ জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তদন্তে জানা যায়, সেটি খুন নয়, বরং কুসংস্কার ও তান্ত্রিক প্রভাবে প্রভাবিত হয়ে সংঘটিত গণআত্মহত্যা ছিল। তবে মথুরার এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এমন চরম সিদ্ধান্ত, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।