Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দিল্লি বিএমডব্লিউ কাণ্ড: অভিযুক্ত মহিলা চালক মদ্যপ ছিলেন না, জানা গেল রিপোর্টে

যদিও এক সরকারি আধিকারিকের মৃত্যু এবং তাঁর স্ত্রীর আশঙ্কাজনক আহত হওয়ার অভিযোগ এখনও উঠে যায়নি।

দিল্লি বিএমডব্লিউ কাণ্ড: অভিযুক্ত মহিলা চালক মদ্যপ ছিলেন না, জানা গেল রিপোর্টে

দিল্লি বিএমডব্লিউ কাণ্ড: অভিযুক্ত গগনপ্রীত মদ্যপ ছিলেন না

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 16 September 2025 13:00

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi BMW Case) বহুচর্চিত বিএমডব্লিউ দুর্ঘটনায় অভিযুক্ত মহিলা চালক গগনপ্রীত কৌরের মেডিক্যাল রিপোর্টে স্পষ্ট হয়েছে, দুর্ঘটনার সময় তিনি মদ্যপ (Delhi BMW car crash case) ছিলেন না। অর্থাৎ মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগ থেকে আপাতত মুক্তি পেলেন তিনি (Accused Was Not Under Influence Of Alcohol)। যদিও এক সরকারি আধিকারিকের মৃত্যু এবং তাঁর স্ত্রীর আশঙ্কাজনক আহত হওয়ার অভিযোগ এখনও উঠে যায়নি।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর প্রায় দু’টো নাগাদ, রাজধানীর ঢৌলা কুয়াঁ এলাকায়। বিএমডব্লিউ-র ধাক্কায় (BMW Accident) উল্টে গিয়েছিল একটি দু’চাকার গাড়ি। মৃত ব্যক্তি, ৫২ বছরের নবজোত সিং অর্থমন্ত্রকের কর্মী ছিলেন। তাঁর স্ত্রী সন্দীপ কউর গুরুতর জখম হন। শরীরের একাধিক হাড় ভেঙে যায়, মাথায়ও আঘাত লাগে। দুর্ঘটনার অভিঘাতে মোটরবাইকটি এক পাশে থাকা বাসেও গিয়ে ধাক্কা খায়।

পুলিশ সূত্রে খবর, গগনপ্রীত কৌর ছিলেন গাড়ির চালকের আসনে। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন স্বামী পারিক্ষত মাক্কার, দুই সন্তান এবং এক গৃহকর্মী। স্বামীও আহত হয়েছিলেন, যদিও মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর গগনপ্রীতকেই গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাঁকে দু’দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়।

মৃতের পরিবার অবশ্য প্রশ্ন তুলেছে, দুর্ঘটনার পরে আহতদের চিকিৎসা প্রক্রিয়ায় গাফিলতি নিয়ে। তাঁদের অভিযোগ, ঘটনাস্থল থেকে কাছাকাছি হাসপাতালে না নিয়ে প্রায় ১৯ কিলোমিটার দূরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নবজোত ও তাঁর স্ত্রীকে। এমনকি গুরুতর আহত হওয়া সত্ত্বেও প্রথমে চিকিৎসা পাননি তাঁরা, আগে চিকিৎসা শুরু হয়েছিল গগনপ্রীত ও তাঁর স্বামীর।

মামলায় ক্রমে যুক্ত হয়েছে একাধিক ধারা। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী গগনপ্রীতের বিরুদ্ধে দায়ের হয়েছে ১০৫ নম্বর ধারা (অপরাধমূলক হত্যাকাণ্ড, যা খুন নয়), ১২৫বি (অন্যের জীবন বা নিরাপত্তা বিপন্ন করার কাজ), ২৮১ (বেপরোয়া গাড়ি চালানো) এবং ২৩৮ (অপরাধ লুকোতে প্রমাণ নষ্ট করা বা ভুয়ো তথ্য দেওয়া)।

ঘটনায় এখনও তদন্ত চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল এবং কেন আহতদের নিয়ে দূরের হাসপাতালে যাওয়া হল, সেসব খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে।


```