পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুদ্বারা বাংলাসাহিব থেকে বাইকে করে ফিরছিলেন নবত্যোজ সিং ও তাঁর স্ত্রী। সেই সময় তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে একটি বিএমডব্লিউ। রাস্তায় ছিটকে পড়েন দুজনই (Delhi Accident)।
.jpg.webp)
গ্রেফতার চালক
শেষ আপডেট: 15 September 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে বিএমডব্লিউ-এর দুর্ঘটনায় অর্থ মন্ত্রকের সিনিয়র কর্মকর্তা নবজোত সিংয়ের মৃত্যুতে গ্রেফতার মহিলা চালক। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে, সেখান থেকেই গগনপ্রীত কৌরকে ধরে পুলিশ (BMW Driver Arrested)। অভিযুক্তর বিরুদ্ধে বে এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে।
গগনপ্রীতের বিরুদ্ধে খুন, প্রমাণ লোপাট, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় আহত হন তিনি। জিটি বি নগরের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ ধৃত মহিলাকে গাড়িতে তুলতে সাহায্য করছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুদ্বারা বাংলাসাহিব থেকে বাইকে করে ফিরছিলেন নবত্যোজ সিং ও তাঁর স্ত্রী। সেই সময় তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে একটি বিএমডব্লিউ। রাস্তায় ছিটকে পড়েন দুজনই (Delhi Accident)।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দম্পতিকে নিয়ে যাওয়া হয় জিটি বি নগরের নুলাইফ হাসপাতালে। চিকিৎসা শুরু হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই মারা যান নবজোত। তাঁর ছেলের অভিযোগ, দুর্ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একাধিক হাসপাতাল থাকলেও ১৭ কিলোমিটার দূরে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর বাবা-মাকে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বিএমডব্লিউ-র চালকের আসনে ছিলেন গগনপ্রীত। তাঁর স্বামী পরিক্ষিতও গাড়িতে উপস্থিত ছিলেন। তাঁরাই আহত দম্পতিকে ট্যাক্সি করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। দুর্ঘটনাস্থল থেকে ঘাতক বিএমডব্লিউ ও বাইকটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল পরীক্ষা করেছে অপরাধদমন শাখা ও ফরেন্সিক বিশেষজ্ঞরা।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গগনপ্রীতের বাবা ওই হাসপাতালের সহ-মালিক, অভিযুক্তরা কোনওভাবে কেসটি চাপা দেয়ার চেষ্টা করেছে কিনা তা দেখা হচ্ছে।