Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১৫ ঘণ্টার শিফট! ২৮টি ডেলিভারি করেও আয় ৭৬৩ টাকা! Blinkit এজেন্টের এই ভিডিও-ই গিগ কর্মীদের বাস্তব

দ্রুত ডেলিভারির চকচকে বিজ্ঞাপনের আড়ালে ঠিক কতটা চাপ, অনিশ্চয়তা আর আর্থিক টানাপড়েন লুকিয়ে আছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এই ভাইরাল রিল।

১৫ ঘণ্টার শিফট! ২৮টি ডেলিভারি করেও আয় ৭৬৩ টাকা! Blinkit এজেন্টের এই ভিডিও-ই গিগ কর্মীদের বাস্তব

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 December 2025 19:39

দ্য ওয়াল ব্যুরো: ১৫ ঘণ্টা কাজ, ২৮টি ডেলিভারি - দিনের শেষে আয় মাত্র ৭৬৩ টাকা। উত্তরাখণ্ডের এক ব্লিঙ্কিট (Blinkit) ডেলিভারি এজেন্টের এই হিসেব (Blinkit delivery agent earnings) সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন, গিগ কর্মীদের (Gig Workers) ন্যায্য মজুরি ও কাজের পরিবেশ নিয়ে আদৌ কি ভাবছে দ্রুত ডেলিভারি প্ল্যাটফর্মগুলি (Quick Commerce platform)?

প্রসঙ্গত, কিছুদিন আগেই শ্রম আইনে (labour code) রদবদল করেছে কেন্দ্র। নানা সুযোগ সুবিধার আওতায় আনা হয়েছে গিগ কর্মীদেরও।

ইনস্টাগ্রামে একাধিক ভিডিও পোস্ট করে নিজের দৈনিক আয়ের হিসেব প্রকাশ করেছেন Blinkit-এর ডেলিভারি এক্সিকিউটিভ থাপলিয়াল জি। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। সেই রিলে তিনি দেখান, ১৫ ঘণ্টার দীর্ঘ শিফটে ২৮টি অর্ডার সম্পূর্ণ করে তাঁর মোট আয় দাঁড়িয়েছে ৭৬৩ টাকা।

ভিডিওতে তিনি Blinkit অ্যাপের স্ক্রিনশটও দেখান। তার মধ্যে একটি স্ক্রিনশটে দেখা যায়, দিনের শেষ ডেলিভারির জন্য তিনি পেয়েছেন মাত্র ১৫ টাকা ৮৩ পয়সা। এই হিসেব অনুযায়ী ঘণ্টাপ্রতি তাঁর গড় আয় দাঁড়ায় প্রায় ৫২ টাকা।

ভাল দিনও আছে, কিন্তু অনিশ্চয়তা ভয়াবহ

ভিডিও ভাইরাল হওয়ার পর থাপলিয়াল আরও কিছু আপডেট শেয়ার করেন। অক্টোবর মাসে তোলা আরেকটি ভিডিওতে দেখা যায়, তুলনামূলকভাবে ভাল দিনে তিনি ১১ ঘণ্টায় ৩২টি অর্ডার করে আয় করেছিলেন ১,২০২ টাকা।

তবে গিগ কাজের অনিশ্চয়তা নিয়েও খোলাখুলি কথা বলেন তিনি। থাপলিয়ালের কথায়, “Blinkit-এ যখন অর্ডার বেশি থাকে, তখন আয় করাও সহজ হয়। কোনও কোনও দিনে ১,৬০০ থেকে ২,০০০ টাকাও আয় করা সম্ভব। কিন্তু যেদিন অর্ডার কম আসে বা অনেক দূরে দূরে থাকে, সেদিন ১,০০০ টাকাও রোজগার করা কঠিন হয়ে যায়।”

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও সহানুভূতি

এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। কেউ পরামর্শ দিয়েছেন বিকল্প রোজগারের পথ খুঁজতে, কেউ আবার গ্রাহকদের দায়িত্বের কথাও তুলেছেন।

একজন লেখেন, “নিজের একটা খাবারের বা চায়ের দোকান দেওয়ার চেষ্টা করো, তাতেই সব বদলে যাবে।” আরেকজন মন্তব্য করেন, “আমার Blinkit অ্যাপে ডিফল্ট টিপ ৩০ টাকা সেট করা থাকে, বৃষ্টির দিনে সেটা ১০০ করে দিই।”

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শ্রমিক সুরক্ষার প্রশ্ন। একজন ব্যবহারকারী Blinkit-কে ট্যাগ করে লেখেন, “চোখের পলকে ডেলিভারি দেওয়া কর্মীদের দায়িত্ব কে নেবে? ন্যায্য ব্যবহার করুন আপনার কর্মীদের সঙ্গে।”

১০ মিনিট ডেলিভারি নিয়েও রাজনৈতিক বিতর্ক

এই বিতর্কের মধ্যেই দ্রুত ডেলিভারি পরিষেবা নিয়ে কড়া মন্তব্য করেছেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। তিনি Blinkit, Zepto, Instamart-এর মতো কুইক কমার্স প্ল্যাটফর্মগুলির ১০ মিনিট ডেলিভারি পরিষেবা নিষিদ্ধ করার দাবি তুলেছেন।

রাঘব চাড্ডার বক্তব্য, এই ধরনের পরিষেবা গিগ কর্মীদের উপর অমানবিক চাপ তৈরি করে এবং সময়মতো ডেলিভারি দিতে গিয়ে অনেকেই নিজের জীবন ঝুঁকিতে ফেলতে বাধ্য হন, যা একপ্রকার নিষ্ঠুরতা।

থাপলিয়ালের ভিডিও সেই দাবিকেই নতুন করে সামনে এনে দিয়েছে। দ্রুত ডেলিভারির চকচকে বিজ্ঞাপনের আড়ালে ঠিক কতটা চাপ, অনিশ্চয়তা আর আর্থিক টানাপোড়েন লুকিয়ে আছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এই ভাইরাল রিল।


```